আগরতলা, ২৬ সেপ্টেম্বর: আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস সাব-কমিটির ব্যবস্থাপনায় ফের জমে উঠল ইনডোর গেমস টুর্নামেন্ট। শনিবার এনএসআরটিসির ব্যাডমিন্টন হলে সাংবাদিকদের নিয়ে পুরুষ ও মহিলা বিভাগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে, আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য মিহির সরকার-সহ অন্যান্যরা।
পুরুষ ও মহিলা উভয় বিভাগের সাংবাদিকরা প্রতিযোগিতায় অংশ নেন। টুর্নামেন্টকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এর আগে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে লুডো, দাবা এবং ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেগুলিতে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাফল্যের পর এবার ব্যাডমিন্টন প্রতিযোগিতাকেও ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
কর্মব্যস্ততার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে খেলাধুলার চর্চা ও পারস্পরিক সৌহার্দ্য আরও বাড়িয়ে তুলতেই এই ধরনের ক্রীড়া আয়োজন করা হচ্ছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।


















