News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা, হোস্টেলের সুযোগ-সুবিধা খতিয়ে দেখলেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

জনজাতি ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা, হোস্টেলের সুযোগ-সুবিধা খতিয়ে দেখলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: মা-বাবাকে ছেড়ে দূর-দূরান্ত থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করা জনজাতি ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা ও সমস্যার খোঁজ নিতে হোস্টেল পরিদর্শন অব্যাহত রেখেছেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। শুক্রবার রাতে আগরতলার সুপারি বাগান এলাকার অনঙ্গ মোহিনী জনজাতি গার্লস হোস্টেল পরিদর্শন করে আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।

 পড়াশোনার পরিবেশ, খাবারের মান, নিরাপত্তা এবং দৈনন্দিন পরিষেবা নিয়ে কোনও সমস্যা রয়েছে কি না, তা ছাত্রীদের কাছ থেকেই জানতে চান মন্ত্রী।

সম্প্রতি এই হোস্টেলের এক ছাত্রী ছাদ থেকে পড়ে আহত হওয়ার ঘটনা সামনে এসেছিল। বর্তমানে ওই ছাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামোগত বিষয়গুলিও খতিয়ে দেখেন বিকাশ দেববর্মা।

মন্ত্রী জানান, দূর-দূরান্ত থেকে এসে হোস্টেলে থেকে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা যাতে কোনও সমস্যার মুখোমুখি না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে জনজাতি কল্যাণ দফতর। পড়াশোনার উপযুক্ত পরিবেশের পাশাপাশি খাবার, নিরাপত্তা এবং নিত্যপ্রয়োজনীয় পরিষেবার মান উন্নত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

খাবারের বরাদ্দ প্রসঙ্গে মন্ত্রী জানান, আগে একজন পড়ুয়ার দৈনিক খাবারের জন্য প্রায় ৪০ থেকে ৪৫ টাকা বরাদ্দ ছিল। বর্তমানে সেই বরাদ্দ বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। এর ফলে আবাসিক ছাত্রছাত্রীদের আরও পুষ্টিকর খাবার দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, আগের তুলনায় বর্তমানে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলভিত্তিক শিক্ষার সুযোগ ও পরিকাঠামো অনেকটাই বিস্তৃত হয়েছে। আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশে থেকে দূর-দূরান্তের পড়ুয়ারা পড়াশোনার সুযোগ পাচ্ছেন।

নারীশিক্ষার প্রসঙ্গেও গুরুত্ব দেন মন্ত্রী। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মহিলাদের শিক্ষিত করে স্বনির্ভর ও সক্ষম করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সেই লক্ষ্যেই জনজাতি ছাত্রীদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।

হোস্টেল পরিদর্শনকে শুধুমাত্র প্রশাসনিক পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আবাসিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর এই উদ্যোগের মাধ্যমে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলগুলির পরিষেবা ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বার্তা দেওয়া হয়েছে।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026

জোলাইবাড়িতে মোবাইল ঠিক করতে গিয়ে ২১ মাসের শিশুসহ গৃহবধূ নিখোঁজ

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে ২১ মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByNews Desk Sep 26, 2026

খোয়াইয়ে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে জোরদার নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত ৫ কোম্পানি সিআরপিএফ

খোয়াই, ২৬ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকাতেও অনুষ্ঠিত হতে চলেছে এডিসি…

ByByNews Desk Sep 26, 2026

Leave a Reply

Scroll to Top