News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিধাই থানা এলাকার জঙ্গলে ৫২০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা
Image

সিধাই থানা এলাকার জঙ্গলে ৫২০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: সিধাই থানা এলাকার একটি জঙ্গল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল। অভিযানে মোট ৫২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিধাই থানার পুলিশ, বিএসএফ ও সিআরপিএফের যৌথ বাহিনী সংশ্লিষ্ট জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালায়। তল্লাশির সময় তিনটি বস্তা থেকে এবং জঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় মোট প্রায় ৫২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গাঁজা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ গাঁজা জঙ্গলে মজুত করে রাখা হয়েছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পর সিধাই থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার সঙ্গে কারা জড়িত এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানোয় পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026

Leave a Reply

Scroll to Top