News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিজেপি প্রার্থীর সমর্থনে লাল সিং আরিয়ার বাড়ি বাড়ি ভোট প্রচার
Image

বিজেপি প্রার্থীর সমর্থনে লাল সিং আরিয়ার বাড়ি বাড়ি ভোট প্রচার

আগরতলা, ১০ ফেব্রুয়ারি (হি.স): বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ৪ বড়জলা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ডঃ দিলীপ দাসের সমর্থনে দলের এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আরিয়া গোয়ালাবস্তি কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার জোর কদমে চালিয়েছেন। কারণ সিপিএমের প্রার্থী সুদীপ দাসের বিরুদ্ধে কঠিন লড়াই করতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে লাল সিং আরিয়া বলেন, বিজেপির আমলে ত্রিপুরা এখন আতঙ্ক মুক্ত, লেভিমুক্ত এবং সুরক্ষিত আছে। বাম আমলের লুট থেকে বিজেপি সরকার ত্রিপুরাবাসীকে মুক্তি দিয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রচারে বের হয়ে গণদেবতাদের দেখে বোঝা যাচ্ছে তাঁরা বিজেপি সরকারকে পুনরায় চাইছেন। এবারের নির্বাচনে বিজেপি সরকার বিপুল ভোটে জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।এদিকে ভোটারদের বক্তব্য, সমস্ত দিক বিবেচনা করে ভোট বাক্সে মত প্রকাশ করা হবে। আজ বিজেপি প্রার্থীর ভোট প্রচারে দলীয় সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top