News Flash

Image

আগুনে পুড়ে ছাই দর্জির দোকান

আগরতলা, ১০ ফেব্রুয়ারী (হি.স) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দর্জির দোকান। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়েছে ওই দোকানটি। বৃহস্পতিবার রাত ২টা নাগাদ অমরপুর সুকান্ত কলোনিতে একটি দর্জি দোকান আগুনে পুড়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক চার লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন দোকান মালিক। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার বিবরণে দোকান মালিক জানিয়েছেন, ঘনিয়ামারায় স্কুল চৌমুহনী এলাকায় দীর্ঘ বছর যাবৎ দোকান রয়েছে তাঁর। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ দোকানের কাজ সেরে ঘরে চলে যান তিনি। রাত ২টা নাগাদ বিকট শব্দে ঘুম থেকে ওঠে ঘরের বাইরে এসে দেখতে পায় দোকানে আগুন জ্বলছে। পরিবারের সদ্যসের চেচামেচিতে প্রতিবেশীরা জড়ো হন। প্রতিবেশীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ওই দোকান। এবিষয়ে দোকান মালিক রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক চার লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026

উমাকান্ত একাডেমির ১৯৭৬ ব্যাচের প্রাক্তনীদের পুনর্মিলনী উৎসব, উপস্থিত মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রাজধানীর হোটেল সোনারতরীতে রবিবার অনুষ্ঠিত হলো উমাকান্ত একাডেমির ১৯৭৬ সালের ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের…

ByByReshmi Debnath Jun 22, 2026

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মনীষা দাসের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২১ জুন: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ প্রশাসনের ভূমিকা এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক…

ByByReshmi Debnath Jun 21, 2026
Scroll to Top