News Flash

  • Home
  • দিনের খবর
  • একবিংশ শতাব্দীর ভারতকে দ্রুত নিজস্ব পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে উন্নত করতে হবে : প্রধানমন্ত্রী
Image

একবিংশ শতাব্দীর ভারতকে দ্রুত নিজস্ব পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে উন্নত করতে হবে : প্রধানমন্ত্রী

মুম্বই, ১০ ফেব্রুয়ারি (হি.স.): একবিংশ শতাব্দীর ভারতকে দ্রুততার সঙ্গে নিজস্ব পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে উন্নত করতে হবে। শুক্রবার মুম্বইয়ে দু”টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করার পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন মুম্বই-সাইনগর সিরডি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সবুজ পতাকা নেড়ে মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেসেরও সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মুম্বইতে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, এই প্রথমবার একসঙ্গে দু”টি বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। ট্রেন দু”টি মুম্বই এবং পুণের মতো আর্থিক কেন্দ্রগুলিকে আমাদের ভক্তির কেন্দ্রগুলির সঙ্গে সংযুক্ত করবে। কলেজগামী এবং অফিসগামী মানুষ, কৃষক এবং ভক্তদের উপকৃত করবে ট্রেন দু”টি। মোদী বলেছেন, একবিংশ শতাব্দীর ভারতকে দ্রুততার সঙ্গে নিজস্ব পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে উন্নত করতে হবে। আমাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম যত দ্রুত আধুনিক হবে, মানুষের জীবনযাত্রা ততই সহজ হবে এবং তাদের জীবনযাত্রার মান আনন্দদায়ক উন্নতি দেখতে পাবে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, বন্দে ভারত ট্রেন বর্তমানে আধুনিক ভারতের একটি দুর্দান্ত ছবি। এই ট্রেন ভারতের গতি ও দক্ষতার প্রতিফলন। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশে বন্দে ভারত কত গতিতে চালু হচ্ছে। ইতিমধ্যেই ১০টি ট্রেন চালু হয়েছে। মোদীর কথায়, একটা সময় ছিল যখন সাংসদরা নিজেদের এলাকার স্টেশনে ট্রেন থামানোর জন্য ১-২ মিনিটের স্টপেজের জন্য চিঠি লিখতেন। এখন সাংসদরা যখন মিলিত হন, তখন নিজেদের এলাকায় বন্দে ভারত দাবি করেন। এটাই বন্দে ভারত ট্রেনের উন্মাদনা।

Releated Posts

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top