News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৮০ উর্ধ ও দিব্যাঙ্গজনদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু
Image

৮০ উর্ধ ও দিব্যাঙ্গজনদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷  ৮০ উর্ধ এবং দিব্যাঙ্গজনদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু৷ বৃহস্পতিবার যারা সুনির্দিষ্ট ফর্ম ১২ ডি- তে আবেদন করেছেন তাদের বাড়ি বাড়ি যায় ভোট গ্রহণ কর্মীরা৷ এই পক্রিয়া চলবে শুক্রবার পর্যন্ত৷ ৮০ উর্ধ যে সমস্ত ভোটারেরা আছেন  তাদের ভোটদানের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন৷ আবেদনের উপর ভিত্তি করে তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে কমিশনের একটি টিম৷ এরপর বাড়িতে বসেই তারা প্রয়োগ করতে পারবেন নিজের ভোটাধিকার৷ একই রকম ভাবে দিব্যাঙ্গজনরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন৷ সেই মোতাবেক বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৮০ উর্ধ এবং দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পক্রিয়া৷ সারা রাজ্যের সঙ্গে সদর মহকুমার অন্তর্গত ৮ টি বিধানসভা কেন্দ্রের ৮০ উর্ধ এবং দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে৷ যারা সুনির্দিষ্ট ফর্ম ১২ ডি- আবেদন পত্রে এই সুবিধা গ্রহণের জন্য আবেদন করেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে  ভোট গ্রহণ করছে ভোট কর্মীরা৷ এই ক্ষেত্রে প্রতিটি দলে রয়েছে দুইজন পোলিং অফিসার , একজন মাইক্রোবজারভার , ১জন ভিডিও গ্রাফার এবং একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন৷ ভোট কর্মীদের দিক নির্দেশনা দেন সেক্টর অফিসার ও বি এল ও৷ সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই ভাবে ভোট গ্রহণ করে দলটি৷ আগামী ১০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই পক্রিয়া৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top