News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • জনজাতি সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় বিজেপি সংকল্প পূরণে শুভক্ষণের অপেক্ষায় রয়েছে : প্রদ্যোত
Image

জনজাতি সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় বিজেপি সংকল্প পূরণে শুভক্ষণের অপেক্ষায় রয়েছে : প্রদ্যোত

আগরতলা, ৯ ফেব্রুয়ারি(হি. স.) : সংকল্প নিয়েছে বিজেপি, পূরণ হোক তবেই বিশ্বাস। ঠিক এই সুরেই বিজেপিকে বিঁধলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাঁর কটাক্ষ, জনজাতি সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় এবার গৃহীত সংকল্প ২০১৮ সালেও নিয়েছিল বিজেপি। হয়তো সেই সংকল্প পূরণে শুভক্ষনের অপেক্ষা রয়েছেন তাঁরা।

এদিন তিনি বলেন, জনজাতিদের অধিকার সুরক্ষায় সংবিধানের ১২৩তম সংশোধনীর সংকল্প ২০১৮ সালেই নিয়েছিল বিজেপি। ওই পদক্ষেপ শুধু ত্রিপুরার জন্য নয়, কার্যকর হবে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে। এক্ষেত্রে ত্রিপুরার মানুষের বিশেষ প্রাপ্তি দেখছেন না তিনি।

তাঁর বক্তব্য, বিজেপির ওই সংকল্প পূরণে কেউ তাঁদের আটকাচ্ছে না। কিন্তু কেন করছেন না তা বুঝতে পারছি না। হয়তো শুভক্ষণের অপেক্ষায় রয়েছেন তাঁরা, কটাক্ষ করে বলেন তিনি। এদিন তিনি বিদ্রুপের সুরে বলেন, সংকল্প নিয়েছে বিজেপি। পূরণ হোক তবেই হবে বিশ্বাস। অবশ্য, এখন পর্যন্ত তাঁদের মধ্যে সেই সংকল্প পূরণে তাগিদ দেখা যাচ্ছে না।তাঁর দাবি, দল খারাপ হয় না। কিন্তু, দলের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে ভাল মানুষের ভীষণ অভাব রয়েছে। ফলে, এই মুহুর্তে বিজেপির সংকল্প পত্র নিয়ে মন্তব্য করা সম্ভব নয়, বলেন তিনি। 

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top