News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের সমর্থনে আগরতলায় আইনজীবীদের মিছিল
Image

নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের সমর্থনে আগরতলায় আইনজীবীদের মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ ২৩ বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে বামফ্রন্ট, কংগ্রেস ও মানবাধিকার মঞ্চের প্রার্থীদের জয়ী করতে রাস্তায় নেমে মিছিল সংঘটিত করে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানায় আইনজীবীরা৷ আগরতলা আদালত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর গুরুজী কনফারেন্স হলের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক, ভাস্কর দেববর্মা সহ অনেকে৷ আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক বলেন, আসন্ন বিধানসভায় নির্বাচনে কংগ্রেস বামফ্রন্ট ও মানবাধিকার মঞ্চ সহ বিভিন্ন গণতান্ত্রিক দল এক মঞ্চে এসে লড়াই করছে৷ তাদের মূল স্লোগান হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা৷ আসন্ন বিধানসভায় নির্বাচনে সকলে যাতে নিজে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দান করে তার জন্য  এই কর্মসূচি বলে জানান তারা৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top