News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পনের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Image

পনের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ বিয়ের আড়াই বছরের মধ্যে গৃহবধূর রহস্যজনক মৃত্যু৷ বাপের বাড়ির লোকজনদের অভিযোগ খুন করা হয়েছে মেয়েকে৷ ঘটনা ধর্মনগর শাখাইবাড়ি ১নং ওয়ার্ড এলাকায়৷ বৃহস্পতিবার ধর্মনগরের শাখাইবাড়ির এক নং ওয়ার্ডের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনার বিবরণে জানা যায় শাকাইবাড়ির ১ নং ওয়ার্ডের বাসিন্দা আজাদ মিয়া সাথে আড়াই বছর আগে বিয়ে হয়েছিল জান্নাতুল ফেরদৌসী৷ বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক অশান্তি ছিল৷ মাঝে মেয়ের বাবা কামাল মিঞা আর্থিক সহযোগিতা করেছিল৷ কিন্তু শেষ পর্যন্ত মেয়ের নিথর মুখ দেখতে হল অসহায় পিতাকে৷ এলাকাবাসীরা জানায় যখন আজাদ মিয়া ঘর থেকে বের হত তখন স্ত্রীকে তালা দিয়ে ঘরের মধ্যে রেখে যেত৷ আজ যখন ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তখন আজাদ মিয়া বাড়িতে ছিল না৷ তাই গৃহবধূর বাবা এবং এলাকাবাসীরা অভিযোগ জানায়, তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে স্বামী আজাদ মিয়া৷ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানায় গৃহবধুর বাপের বাড়ির লোকজন এবং এলাকাবাসী৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে যতদূর হব গৃহবধূকে অর্থের জন্য প্রতিনিয়তই মানসিক নির্যাতন করতো স্বামী সহ পরিবারের অন্যা

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top