News Flash

  • Home
  • বিনোদন
  • আজ সাত পাকে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ – কিয়ারা, চারিদিকে কড়া নিরাপত্তা
Image

আজ সাত পাকে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ – কিয়ারা, চারিদিকে কড়া নিরাপত্তা

যোধপুর, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের পাওয়ারফুল জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি। মঙ্গলবারই সাত পাকে ঘুরবেন তাঁরা। ইতিমধ্যেই রাজস্থানে সাজো সাজো রব। ভিক্যাটের বিবাহ পন্থা অবলম্বন করে রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধতে চলেছেন সিড-কিয়ারা। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। গোটা মহলের সাজগোজ কমপ্লিট। যদিও মাত্র ১০০ জনের সান্নিধ্যে চার হাত এক হবে তাঁদের। আপাতত অতিথিরা সবাই পৌঁছে গিয়েছেন রাজস্থানে। নো-ফোন নীতি অবলম্বন করছেন এই জুটি । জানা গিয়েছে, তাঁদের বিয়ের ভেনুতে যেমন রাজকীয় ছোঁয়া রয়েছে, তেমনি মেনুতেও রয়েছে রাজশাহী মেজাজ।

১০ টি দেশের ১০০ বেশির পদ রয়েছে তাঁদের বিয়ের মেনুতে, যার মধ্যে থাই, ইতালি, চায়না ইত্যাদি দেশীয় খাবার। এছাড়াও স্থানীয় খাবারের মধ্যে রয়েছে আট ধরনের চুরমা বাটি ইত্যাদি। এছাড়াও অতিথিদের জন্যে বিশেষ কার্নিভালের ব্যবস্থা করা হয়েছে। যেখানে থাকবে বিভিন্ন চুরি, ওরনার স্টল। রীতিমতো মরুভূমির দেশে মেলা লেগেছে। অতিথিদের মধ্যে রয়েছেন, জুহি চাওলা থেকে শুরু করে করণ জোহর, শাহিদ কাপুর, মীরা কাপুর-সহ বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিবিশেষ। রবিবার রাতে কিয়ারা আদবানির বাল্যবন্ধু এবং স্কুলের সহপাঠী, ইশা আম্বানিও একটি প্রাইভেট প্লেনে পৌঁছেছেন রাজস্থানে। ইতিমধ্যেই সুসম্পন্ন হয়েছে তাঁদের প্রাক-বিয়ের একাধিক রীতি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তাঁদের জমকালো বিয়ের আগে, সিড-কিয়ারার রোকা এবং চুড়া অনুষ্ঠান সঙ্গীতের রাতেই অনুষ্ঠিত হয়েছে।

সূর্যগড়ের চারপাশে রক্ষীরা অস্ত্র নিয়ে মোতায়েন রয়েছে এবং প্রাঙ্গণের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি নেই। সিদ্ধার্থ এবং কিয়ারা তিনটি সংস্থার কাছে নিরাপত্তা পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। একটি চালান শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খান। হোটেলে এই সংস্থার শতাধিক গার্ড মোতায়েন করা হয়েছে। বিয়েতে আগত প্রায় দেড়শ অতিথির নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাঁরা।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top