News Flash

  • Home
  • বিনোদন
  • বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ
Image

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন রাজকাপুর শর্মা নামে এক কাঠমিস্ত্রি। সোমবার বেহালা থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয় বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিনেতার বাড়িতে করা কাজের বকেয়া টাকা চাইতে গেলে সোমবার ওই কাঠমিস্ত্রিকে মারধর করা হয়। রাজকাপুর তাঁর অভিযোগে জানিয়েছেন, গত ১২ মে দক্ষিণ কলকাতার বেহালায় সোহমের বাড়িতে একটি আলমারি তৈরির কাজ পান তিনি। ৫৫ হাজার টাকার চুক্তি হয় এবং ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর তাঁকে আরও দুটি আলমারি তৈরির দায়িত্ব দেওয়া হয়।

রাজকাপুরের দাবি, অতিরিক্ত দুটি আলমারির কাজও প্রায় ৫০ শতাংশ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এরপর আর কোনও টাকা না পাওয়ায় তিনি বকেয়া অর্থ চাইতে সোহমের বাড়িতে যান। অভিযোগ, সেই সময় অভিনেতা তাঁকে গালিগালাজ করেন এবং মারধর করেন। অভিযোগে সোহমের দেহরক্ষী টোটন সরদারের নামও উল্লেখ করেছেন তিনি। তাঁদের বিরুদ্ধে গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

কাঠমিস্ত্রির অভিযোগ, রবিবার সোহমের এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে অভিনেতার বাড়িতে যেতে বলেন। সেই মতো সোমবার তিনি সেখানে যান। দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে তাঁকে টাকা দেওয়ার কথা বলা হয়। পরে আর অপেক্ষা করতে না পেরে বকেয়া টাকা চাইলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং পরে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ করেছেন তিনি।

এরপর বেহালা থানায় গিয়ে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন রাজকাপুর। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই অভিযোগ নিয়ে এখনও সোহম চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগেও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। গত জুলাইয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লক্ষ টাকা প্রতারণা, প্রাণনাশের হুমকি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। হুগলির আরামবাগের বাসিন্দা এবং ‘সোনম মুভিজ’-এর প্রধান তথা ব্যবসায়ী শেখ শহিদ ইমাম দক্ষিণ কলকাতার টালিগঞ্জের চারু মার্কেট থানায় সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

এর আগে বিধায়ক থাকাকালীন শহরের একটি রেস্তোরাঁয় সিনেমার শুটিংয়ের সময় কর্মীদের সঙ্গে বচসা, হুমকি এবং মারধরের অভিযোগও উঠেছিল অভিনেতার বিরুদ্ধে।

Releated Posts

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026

অস্ত্রোপচারের টেবিলেও গান, ব্যথার মধ্যেই সুর তুললেন সোনু নিগম

মুম্বই, ৯ আগস্ট (আইএএনএস): অস্ত্রোপচারের টেবিলেও গানের সুরে মেতে উঠলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। চিকিৎসার ব্যথার মধ্যেও চিকিৎসক…

ByByNews Desk Aug 9, 2026

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা, আইনি লড়াইয়ের ইতি

চেন্নাই, ৭ আগস্ট(আইএএনএস): নাটকীয় মোড় নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা-থেকে-রাজনীতিক হওয়া বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্কের আইনি…

ByBySandeep Biswas Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

‘মহাভারত’-এর সহ-অভিনেতা প্রদীপ রাওয়াতকে স্মরণ সুরেন্দ্র পালের, বললেন— ‘অশ্বত্থামা হিসেবে তিনি ছিলেন অনন্য’

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): প্রয়াত অভিনেতা প্রদীপ রাম সিং রাওয়াতকে আবেগঘন শ্রদ্ধা জানালেন বর্ষীয়ান অভিনেতা সুরেন্দ্র পাল সিং।…

ByByNews Desk Aug 5, 2026

Leave a Reply

Scroll to Top