News Flash

Image

৯ দফা দাবিতে এআইএমএসএস-এর বিক্ষোভ কর্মসূচি

কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : ৯টি দাবিতে আগামী ১৪ ফেব্রুয়ারি সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)। তারই পরিপূরক হিসাবে মঙ্গলবার জেলায় জেলায় তাদের বিক্ষোভ কর্মসূচি পালিত হল।

এ দিন কলকাতার ওয়েলিংটন স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল যায় কলেজ স্ট্রিট মোড়ে। কিছু সময়ের জন্য সেখানে অবস্থান কর্মসূচি করে। বক্তব্য রাখেন, সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রুনা পুরকাইত এবং কলকাতা জেলা সম্পাদক অনন্যা নাইয়া।

দেশজুড়ে নারী নির্যাতন, খুন, ধর্ষণ বন্ধের দাবিতে, নারী ও শিশু নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়ার দাবিতে, গণমাধ্যমে অশ্লীলতার প্রচার ও পর্নোগ্রাফি বন্ধের দাবিতে, মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করার দাবিতে, শিক্ষা স্বাস্থ্যের বেসরকারিকরণের বিরুদ্ধে, আশা অঙ্গনওয়াড়ি আইসিডিএস প্রভৃতি স্কিমের কর্মীদের মাসিক বেতন অন্ততপক্ষে ২৫,০০০ টাকা করার দাবি সহ মোট ৯টি দাবিতে এআইএমএসএস-এর এই অভিযান।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top