News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্রীয় নীতির প্রতিবাদ, ১১ দফা দাবিতে দেশজুড়ে ৭২ ঘণ্টা রেশন ধর্মঘট শুরু
Image

কেন্দ্রীয় নীতির প্রতিবাদ, ১১ দফা দাবিতে দেশজুড়ে ৭২ ঘণ্টা রেশন ধর্মঘট শুরু

কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : মঙ্গলবার থেকে দেশ জুড়ে ৭২ ঘন্টার রেশন ধর্মঘট। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে। মোট ১১ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকেই ধর্মঘট চলছে।

এর মধ্যে মূল তিন দাবি

১) প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনায় ৫ কিলো চাল গম জানুয়ারী থেকে বন্ধ।
২) দ্রব্য মূল্য বৃদ্ধি প্রতিরোধে রেশনের মাধ্যমে ডাল, তেল, চিনি সরবরাহের দাবি

৩) রেশন ডিলারদের ন্যুনতম মাসিক ৫০ হাজার টাকা আয়ের গ্যারান্টি দিতে হবে।
রাজ্যের মোট ২০,২৮১ জন রেশন ডিলারের মধ্যে ফেডারেশনের অধীনে থাকা ১৭,১২১ জন ডিলার মঙ্গলবার দোকান খোলেন নি। অর্থাৎ রাজ্যের প্রায় আট কোটি উপভোক্তা ৭২ ঘণ্টা রেশন তুলতে পারবেন না।
রাজ্যের পাশাপাশি দেশের মোট ৫ লক্ষ ৩৮ হাজার রেশন ডিলারও এই ধর্মঘটে সামিল হয়েছেন। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযুষ গোয়েলের কাছ থেকে দাবি নিয়ে ইতিবাচক সাড়া না মিললে আগামি ২২ মার্চ সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top