News Flash

  • Home
  • দেশ
  • মালদায় ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, বিবাহিত গৃহশিক্ষক ধৃত
Image

মালদায় ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, বিবাহিত গৃহশিক্ষক ধৃত

মালদা, ৬ ফেব্রুয়ারি (হি. স.) : হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর গৃহ শিক্ষকের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রীর পরিবারের অভিযোগ গৃহ শিক্ষকের প্ররোচনাতে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় সে। অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে মালদহের হবিপুর থানার পুলিশ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এদিন ছাত্রীর পরিবারের তরফে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, একজন গৃহ শিক্ষক তাঁকে বাড়িতে পড়াতে আসত। একাধিকবার ওই স্কুল ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত। শেষমেশ মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়ে ওই স্কুলছাত্রী। পরিবার তাঁকে চিকিৎসা করালে সাময়িক সুস্থ হয়েছিল সে। এত কিছুর পরও ক্রমাগত ওই স্কুল ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিতে থাকে অভিযুক্ত। এমনকী মোবাইলে ফোন ও হোয়াটস্যাপ করেও তাঁকে নিয়মিত উত্যক্ত করা হতো। এমনকি স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুল শিক্ষক বিবাহিত হওয়া সত্ত্বেও ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল।

মৃত ছাত্রীর মামা এই প্রসঙ্গে বলেন, ‘স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়ে গৃহ শিক্ষক আমার দিদির বাড়িতে গিয়ে ভাগনিকে বিয়ে করার প্রস্তাব দেয়। আমার ভাগনি এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে।’

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top