News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট)বীরভূমে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত, রাতের অভিযানে গ্রেফতার ৬
Image

(আপডেট)বীরভূমে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত, রাতের অভিযানে গ্রেফতার ৬

রামপুরহাট, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বীরভূমে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। রাতেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। বিভিন্ন এলাকায় হানা দেয় মাড়গ্রাম থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র।
প্রসঙ্গত, শনিবার রাত ১০টা নাগাদ মাড়গ্রাম হাসপাতালের মোড়ে বোমা বিস্ফোরণ হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন এলাকার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ। মৃত্যু হয় তাঁর সঙ্গী নিউটন শেখের।
এই ঘটনায় মূল অভিযুক্ত সুজাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে আরও ৫ জন শনিবার রাতেই ধরা পড়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, লাল্টু এবং নিউটনকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতেই মৃত্যু হয়েছে নিউটনের। একে সুপরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top