News Flash

  • Home
  • দেশ
  • দেওঘরের অনুকূল চন্দ্রের আশ্রমে গুরুর কাছ থেকে আশীর্বাদ নিলেন অমিত শাহ
Image

দেওঘরের অনুকূল চন্দ্রের আশ্রমে গুরুর কাছ থেকে আশীর্বাদ নিলেন অমিত শাহ

দেওঘর, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ড সফরের দ্বিতীয় দিনে রবিবার দেওঘরের সৎসঙ্গ নগরে অবস্থিত অনুকূল চন্দ্র আশ্রমে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি স্বামী অনুকূল চন্দ্র ও ঠাকুর মাকে প্রণাম করেন এবং তাঁদের আশীর্বাদ নেন। পাশাপাশি আশ্রমে উপস্থিত গুরু বাবাই দা-এর সঙ্গে ধর্মীয় বিষয়ে আলোচনা করেন। শাহ সৎসঙ্গ আশ্রমকে আর্থিক সাহায্যেরও আশ্বাস দিয়েছেন। এরপর দেওঘর বিমানবন্দর থেকে বিএসএফের একটি বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা হন তিনি।

আশ্রমের গুরুর সঙ্গে অনেক বিষয়ে আলোচনা করেছেন অমিত শাহ। তিনি বলেন, তিনি ইতিমধ্যে এই আশ্রমের কথা শুনেছেন তবে এটি দেখার সুযোগ পাননি। এবার তিনি দেওঘরে রাত্রি যাপনের সুযোগ পেলেন এবং সকালেই তিনি এখানে দর্শনের জন্য হাজির হন। উল্লেখ্য, দেশ-বিদেশ থেকে লাখ লাখ ভক্ত এই আশ্রমে আসেন। ১.২৫ লক্ষেরও বেশি ভক্তরা একসাথে বসে এখানে প্রসাদ গ্রহণ করেন।

দেওঘর বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল পাত্রলেখ, গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে, দীপক প্রকাশ, বাবুলাল মারান্ডি প্রমুখ।প্রসঙ্গত, শনিবার দেওঘরে থাকার প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা বৈদ্যনাথের দরবারে প্রার্থনা করেন। এরপর জোসিডিতে ইফকোর ন্যানো সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top