News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমবাসায় অ্যাডভান্টেজ বিজেপি : ৫৮ জন সিপিএম ভোটার যোগ দিলেন পদ্ম শিবিরে
Image

আমবাসায় অ্যাডভান্টেজ বিজেপি : ৫৮ জন সিপিএম ভোটার যোগ দিলেন পদ্ম শিবিরে

আমবাসা (ত্রিপুরা), ৫ ফেব্রুয়ারি (হি. স.) : বাম-কংগ্রেস জোট নাকি তিপ্রা মথা। না কি দিদির তৃণমূল? না শেষ পর্যন্ত শাসক বিজেপি? এই নিয়ে যখন বিভ্রান্তি ও কৌতুক ছড়িয়েছে সবার মধ্যে তখন ৪৭ আমবাসা কেন্দ্রে অ্যাডভান্টেজ বিজেপি। রবিবার দু’টি বুথ মিলিয়ে ৫৮ জন সিপিএম ভোটার যোগ দিলেন পদ্ম শিবিরে।

এদিন বাড়ি বাড়ি প্রচার কর্মসূচী অব্যাহত রাখেন ৪৭ আমবাসার বিজেপি প্রার্থী সুচিত্রা দেববর্মা। বিপুল সংখ্যায় দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্ব এদিনও প্রার্থীর সঙ্গে প্রচারে অংশ নেন। মূলত বিজেপির উন্নয়ন কর্মসূচী এবং বিরোধি দলগুলোর দিশাহীনতাকে প্রচারে প্রতিপাদ্য করে তুলছেন। একই সঙ্গে বাম- কংগ্রেসের তথাকথিত জোটের সুবিধাবাদকেও প্রকাশ্যে আনছেন প্রার্থী। এই পরিপ্রেক্ষিতে এদিন ৫০ নং বুথে ৯ পরিবারের ৩৩ জন এবং ৬৭ নং বুথে ৮ পরিবারের ২৫ জন মিলিয়ে ১৭ পরিবারের ৫৮ জন ভোটার সিপিএম ছেড়ে পদ্ম শিবিরে শামিল হন। সিপিএমের অনৈতিকতা এবং বিজেপির উন্নয়নের নিরিখে তাদের দলত্যাগ বলে জানান তারা। এই প্রসঙ্গে প্রার্থী সুচিত্রা দেববর্মা জানান, এরকম যোগদান প্রতিদিন চলছে। বিজেপির ভিত শক্ত হচ্ছে। এবং এই নির্বাচনে বিজেপি আরো বিপুল ব্যবধানে আমবাসায় জয়ী হবে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top