নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের সিপিএম — কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ৷ রবিবার ছুটির দিনে নিজ বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ৷ এদিন দুর্গা চৌমুহনী ফাঁড়ির সামনে থেকে শুরু করেন প্রচার৷ এরপর মোল্লা পাড়া, বিটারবন বিস্তীর্ণ এলাকায় প্রচার চালান কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ৷ দুই দলের কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সারেন তিনি৷ এই প্রচারে দুই দলের কর্মীদের সংখ্যা ছিল লক্ষ্যনীয়৷ কংগ্রেস ও বামেরা আমজনতার কাছাকাছি এসেছে৷ এই জয়ে আম জনতার জয় নিশ্চিত৷ আর তা সুনিশ্চিত করতে বাম কংগ্রেস একসঙ্গে মাঠে নেমেছে বলে জানান কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ৷

৬ আগরতলা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মণের ভোটা প্রচারে সামিল সিপিএম
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















