News Flash

Image

মণিপুরের ইমফলে শক্তিশালী বোমা বিস্ফোরণ, হতাহত নেই

আগামীকাল ৫ ফেব্রুয়ারি রাজ্য সফরে আসছেন অভিনেত্রী সানি লিওন, অংশ নেবেন ফ্যাশন শো-য়

ইমফল, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের পূর্ব ইমফল জেলায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আজ শনিবার সকাল প্ৰায় ৬:০৬ মিনিট নাগাদ বোমাটি বিস্ফোরিত হয়েছে জেলা সদর শহরে প্রস্তাবিত ফ্যাশন শো-স্থলে। আগামীকাল অভিনেত্রী সানি লিওনের রাজ্য সফরের আগে সংগঠিত এ ঘটনায় পুলিশ প্ৰশাসনের উদ্বেগ বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জেলা সদর পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল ৫ ফেব্রুয়ারি বলিউডের অভিনেত্রী সানি লিওন অনুষ্ঠেয় ফ্যাশন শো-য় এসে অংশগ্রহণ করবেন। তাঁর রাজ্য সফরের ঠিক আগের দিন পূর্ব ইমফল জেলার হাপ্তা কাংজেইবুং ময়দানে বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতীরা। হাপ্তা কাংজেইবুং ময়দানেই অনুষ্ঠিত হবে ফ্যাশন শো।

পুলিশের ধারণা, কোনও নিষিদ্ধ সংগঠন এই কাণ্ড সংগঠিত করতে পারে। দুষ্কৃতীদের ধরতে এলাকায় চিরুনি তালাশি চালিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, জানানো হয়েছে সদর পুলিশ সদর সূত্রে।

প্রসঙ্গত, মণিপুরের তাঁত ও খাদির পাশাপাশি পর্যটনের প্রচার ঘটাতে হাউস অব আলির উদ্যোগে ফ্যাশন শো-র আয়োজন করা হচ্ছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত প্রজাতন্ত্র দিবসের ঠিক এক দিন আগে ২৫ জানুয়ারি মণিপুরের উখরুল জেলা সদর শহরে অবস্থিত কমিউনিটি সার্কল (গান্ধী চক) এলাকায় বিকেল ৫:০০ নাগাদ সংঘটিত শক্তিশালী বোমা বিস্ফোরণে এক মহিলা সহ তিন পথচারী আহত হয়েছিলেন।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top