News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর দিনাজপুরে দাঁড়িয়ে থাকা বাসে পিকআপ ভ্যানের ধাক্কা, গুরুতর জখম এক
Image

উত্তর দিনাজপুরে দাঁড়িয়ে থাকা বাসে পিকআপ ভ্যানের ধাক্কা, গুরুতর জখম এক

ইসলামপুর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর দিনাজপুরে দাঁড়িয়ে থাকা সরকারি বাসে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হলেন ভ্যানের চালক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার গুঞ্জরিয়া বাজার সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকায়। তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি সরকারি বাস রাস্তার ধারে খারাপ অবস্থায় দাঁড়িয়েছিল। রায়গঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সজোরে ওই বাসের পিছনে ধাক্কা মারলে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। অন্যদিকে দাঁড়িয়ে থাকা বাসটি জাতীয় সড়কের নীচে নেমে যায়। ঘটনায় গুরুতর জখম হন ওই পিকআপ ভ্যানের চালক। স্থানীয় বাসিন্দারা চালককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top