News Flash

Image

করিমগঞ্জের মাইজগ্রামে উদ্ধার যুবকের লাশ, চাঞ্চল্য

করিমগঞ্জ (অসম), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জের মাইজগ্রাম নন্দরবন্দ এলাকায় এক যুবকের লাশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতদেহটি একই গ্রামের জনৈক জমির হুসেন (৩৫) বলে শনাক্ত করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে লঙ্গাই পুলিশ।

প্রাপ্ত তথ্য মতে, আজ শনিবার সকালে গ্রামের একটি ফিশারির পাশে মৃত যুবকের লাশ উদ্ধার হয়। স্থানীয় জনৈক ব্যক্তি সাতসকালে পূর্ত সড়কের পাশে ফিশারির কাছে লাশটি দেখে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা এসে লাশটি জমির হুসেনের বলে শনাক্ত করেন। এর পরই এলাকা জুড়ে হইচই শুরু হয়ে যায়।

খবর দেওয়া হয় লঙ্গাই পুলিশ ফাঁড়িতে। ঘণ্টাখানেকের মধ্যে লঙ্গাই ফাঁড়ি থেকে পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
এদিকে যুবকের লাশ উদ্ধার হওয়ার খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে জড়ো হতে থাকেন শয়ে শয়ে মানুষ। পরিবারের লোকজন সহ স্থানীয়রা খুনের অভিযোগ তুলেন। মৃত জমির হুসেনের স্ত্রীর অভিযোগ, জুয়া খেলার স্বভাব ছিল তার স্বামীর। গতকাল স্বামীর সঙ্গী-সাথীরা তাকে খবর দিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। এর পর আর বাড়ি ফিরেনি। স্ত্রীর অভিযোগ, জুয়া খেলাকে কেন্দ্র করে খুন করা হয়েছে তার স্বামীকে। ঘটনার তদন্তের দাবি তুলেন তারা।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top