News Flash

Image

বাল্যবিবাহের অপরাধে ডিমা হাসাওয়ে ২০ এবং কারিব আংলঙে গ্রেফতার ৬২ জন

হাফলং (অসম), ৩ ফেব্রুয়ারি (হি.স.) : মুখ্যমন্ত্ৰীর কড়া নির্দেশে গতকাল রাত থেকে অসমে বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্যে ব্যাপক অভিযান চলিয়েছে পুলিশ। রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে সংগতি রেখে পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেলা পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি ২৪ জনকে থানায় হাজির হওয়ার নোটিশ জারি করেছে পুলিশ।

বাল্যবিবাহের বিরুদ্ধে অসম পুলিশকে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়ার পর রাজ্য জুড়ে বৃহস্পতিবার রাত থেকে অসম পুলিশ ২,০৪৪ জনকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। এছাড়া সমগ্র রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে ৪,০৭৮টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ও অভিযুক্তদের মধ্যে অবৈধ স্বামী ও তাদের অভিভাবক, নাবালিকা মেয়ে ও তাদের অভিভাবক, পুরোহিত এবং কাজি রয়েছেন।

এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে ডিমা হাসাওয়ের পুলিশ সুপার ময়ঙ্ক কুমার জানান, বাল্যবিবাহ এক অভিশাপ এবং আইনত অপরাধ। তাই অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিমা হাসাও পুলিশ বৃহস্পতিবার রাত থেকে অভিযানে নেমে এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করার পাশাপাশি ২৪ জনকে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ জারি করেছে।

পুলিশ সুপার জানান, ডিমা হাসাও জেলা সদর হাফলং থানায় ৩, মাইবাং থানায়, ৭ মাহুর থানায় ১, লাংটিং থানায় ১, উমরাংসো থানায় ৩, দিয়ুংমুখ থানায় ৩, দিহাঙ্গ্ থানায় ১ এবং হারাঙ্গাজাও থানায় ৫ সহ মোট ২৪টি মামলা রুজু হয়েছে। তিনি বলেন, বাল্যবিবাহে জড়িত পুরোহিত ও কাজি থেকে শুরু করে অবৈধ কজে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।

তিনি বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। এই আইনে কোনও ১৮ বছর বা ১৪ বছরের নীচে মেয়ের সঙ্গে কোনও ছেলের বিয়ে হলে ওই মেয়ের ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। যদি করে, তা-হলে ওই মেয়েকে ধর্ষণের অভিযোগে এবং পোকসো আইনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে।

এদিকে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য এবং জেলার কোনও জায়গায় যদি বাল্যবিবাহের ঘটনা সংগঠিত হয়, তা-হলে তৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়ার আবেদন জানিয়েছেন এসপি ময়ঙ্ক কুমার। তাছাড়া জেলায় যদি এ ধরনের বাল্যবিবাহের ঘটনা সংগঠিত হয় তা-হলে বাল্যবিবাহ আইনে-এর বলে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করবে পুলিশ, সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অমলজ্যোতি দাস।

অন্যদিকে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ কার্বি-আংলঙে ৫৩ এবং পশ্চিম কার্বি-আংলং জেলায় ৯ জনকে গ্রেফতার করছে। কার্বি-আংলং জেলায় বাল্যবিবাহের বিরুদ্ধে ১২৬টি মামলা রুজু হওয়ার পাশাপাশি পশ্চিম কার্বি-আংলং জেলায় বাল্যবিবাহের বিরুদ্ধে ১৬টি মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top