News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ কোটি টাকার বিভিন্ন অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত
Image

পাঁচ কোটি টাকার বিভিন্ন অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ নির্বাচনকে কেন্দ্র করে তল্লাশিতে উদ্ধার হয় ৫ কোটি ৮৯ লক্ষ টাকার সামগ্রী৷ গত ৩০ জানুয়ারী পর্যন্ত এই সাফল্য অর্জন করা সম্ভব হয়৷
নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক ভাবে চলছে রাজ্যের বিভিন্ন স্থানে নাকা চেকিং৷ প্রতিটি যান বাহনের উপর নজরদারী চালাচ্ছে নির্বাচনী কাজে নিযুক্ত আধিকারিক থেকে শুরু করে আরক্ষা কর্মী ও কেন্দ্রীয় বাহিনী৷ ১ জানুয়ারী থেকে শুরু করে ৩১ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান ও নাকা চেকিং-এ উদ্ধার হয়েছে নেশা সামগ্রী সহ অবৈধ টাকা৷ এই সময়ের মধ্যে ১১ হাজার ১৬১ কেজি শুকনো গাঁজা, ১৩৮ গ্রাম হেরোয়িন, ১২,৯৪৫ টি ইয়াবা ট্যাবলেট, ৯৬০০ বোতল কফসিরাপ, ৩৮৫০ বোতল মদ, ২৫,০৫০ লিটার দেশী মদ, ১৭ লক্ষ টাকা ভারতীয় টাকা এবং ১৪,২৫৭ বাংলাদেশি টাকা ও দুটি কান্িন্ট মেইড পিস্তল, একটি ৭.৬৫ পিস্তল, ৪৬ রাউন্ড গুলি উদ্ধার হয়৷ আটক সামগ্রীর বাজার মূল্য ৫ কোটি ৮৯ লক্ষ টাকা৷ নির্বাচনের জন্য আরো ২০০ কোম্পানী সি আর পি এফ ব্যাটেলিয়ান আনা হচ্ছে৷ এখনো পর্যন্ত ১১ হাজার যান বাহন তল্লাশি করা হয়েছে৷  রাজ্য পুলিশের প্রধান কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে৷

Releated Posts

৫ সেপ্টেম্বর থেকে পশ্চিম ত্রিপুরা জেলায়ও এসআইআর কর্মসূচি শুরু হবে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলায়ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচি আগামী ৫ সেপ্টেম্বর থেকে…

ByByReshmi Debnath Aug 28, 2026

আখাউড়া চেকপোস্টে বিএসএফ জওয়ানদের রাখি পরালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ২৮ আগস্ট: রাখীবন্ধন উৎসবকে সামনে রেখে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে উৎসব পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 28, 2026

বেহাল রাস্তায় নাজেহাল আড়ালিয়াবাসী, ১৫ দিনের মধ্যে কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সোনামুড়া, ২৮ আগস্ট: আড়ালিয়া এলাকার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড়…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

এনডিপিএস মামলার তথ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় এনডিপিএস মামলায় দেওয়া তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ তুললেন কংগ্রেস…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top