News Flash

Image

মেঘালয় বিধানসভা নির্বাচনে সব ৬০ আসনের প্রার্থী-তালিকা ঘোষণা বিজেপির

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : ৬০ সদস্যের মেঘালয় বিধানসভা নির্বাচনে সব আসনের চূড়ান্ত প্রার্থী-তালিকা ঘোষণা করেছে বিজেপি। আজ বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিঙের স্বাক্ষর সংবলিত ৬০ আসনের প্রার্থী-তালিকা প্রকাশ করা হয়েছে।

আজ দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরে মেঘালয় প্রদেশ সভাপতি আর্নেস্ট মাওরিকে সঙ্গে নিয়ে আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে দলের জাতীয় সম্পাদক তথা উত্তর-পূর্বাঞ্চলের কো-ইনচার্জ ঋতুরাজ সিনহা প্রার্থী-তালিকা প্রকাশ করে বলেছেন, মেঘালয়ের মানুষ তাঁদের রাজ্যে এনপিপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের দুর্নীতি এবং ধীর গতিতে উন্নয়নের ধারায় বিরক্ত। তিনি বলেন, এবার মেঘালয়ে বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি। বিজেপি নির্বাচনী প্রচারের স্লোগান করেছে ‘এম-পাওয়ার মেঘালয় ’।

ঋতুরাজ সিনহা বলেন, গ্রামীণ রাস্তার বেহাল দশা, দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট এবং মৌলিক সুবিধার অভাবের দরুন মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। সিনহা আরও বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না। জনগণ বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী মোদীই কেবল দুর্নীতিমুক্ত এবং দ্রুত উন্নয়নের ধারা প্রবাহিত করতে পারেন।

সিনহা বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প বাস্তবানের জন্য পাঠানো হচ্ছে। অথচ মেঘালয়ে সে সব প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে না। তাই মেঘালয়ের মানুষ এবার বিজেপিকে রাজ্যে সরকার গঠন করতে উন্মুখ হয়ে রয়েছেন, দাবিদলের জাতীয় সম্পাদক তথা উত্তর-পূর্বাঞ্চলের কো-ইনচার্জ ঋতুরাজ সিনহার।

এখানে উল্লেখ করা যেতে পারে, ৬০ আসন বিশিষ্ট মেঘালয়ে ভোট ২৭ ফেব্রুয়ারি। ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে ২ মার্চ। মনোনয়নপত্র জমা নেওয়ার অন্তিম তারিখ ৭ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। ১০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ধার্য করা হয়েছে।

Releated Posts

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top