News Flash

  • Home
  • বিদেশ
  • নেপাল থেকে গোরক্ষপুরে পৌঁছল দুটি দেব শিলাখণ্ড
Image

নেপাল থেকে গোরক্ষপুরে পৌঁছল দুটি দেব শিলাখণ্ড

গোরক্ষপুর (উত্তরপ্রদেশ), ১ ফেব্রুয়ারি (হি.স.) : নেপালের কালী গণ্ডকী নদী থেকে প্রাপ্ত ছয় কোটি বছরের পুরন শালিগ্রাম পাথরের দুটি দেব শিলাখণ্ড গোরক্ষপুরে পৌঁছেছে। দেবশিলা রথ গোরক্ষনাথ মন্দিরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয় মন্দির চত্বর। আজ বুধবার দেব শিলা পূজা করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পর রথটি অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই মঙ্গলবার অযোধ্যায় বলেন, দুটি দেব শিলাখণ্ডের আধ্যাত্মিক তাত্পর্য রয়েছে। তিনি বলেন, নেপালে কালী গণ্ডকী নামে একটি জলপ্রপাত রয়েছে। এটি দামোদর কুন্ড থেকে উৎপন্ন হয়েছে এবং গণ্ডকী থেকে প্রায় ৮৫ কিমি উত্তরে গণেশ্বর ধাম। এই দুটি দেব শিলাখণ্ড সেখান থেকে আনা হয়েছে। এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। তিনি বলেন, গোরক্ষপুরে প্রার্থনা করার পরে, দুটি দেব শিলাখণ্ড ২ ফেব্রুয়ারি অযোধ্যা মন্দিরে হস্তান্তর করা হবে।

Releated Posts

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top