News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাধারণ বাজেট ২০২৩-২৪ : বাজেটে মহিলাদের সম্মান বৃদ্ধি হয়েছে, মধ্যবিত্তদের জন্য বোনানজা : স্মৃতি ইরানি
Image

সাধারণ বাজেট ২০২৩-২৪ : বাজেটে মহিলাদের সম্মান বৃদ্ধি হয়েছে, মধ্যবিত্তদের জন্য বোনানজা : স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় বাজেটে খুশি প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তাঁর মতে, এই বাজেটে মহিলাদের সম্মান বৃদ্ধি হয়েছে, মধ্যবিত্তদের জন্য এই বাজেট বোনানজা। বাজেট প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি বিশ্বাস করি, বাজেটে মহিলাদের সম্মান বেড়েছে। আমি শিশু ও কিশোরদের জন্য জাতীয় ডিজিটাল লাইব্রেরির ঘোষণাকে স্বাগত জানাই।

স্মৃতি ইরানি আরও বলেছেন, আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি মহিলাদের সম্মানে সঞ্চয়ের জন্য একটি নতুন বিকল্প উপস্থাপন করেছেন। আজকের বাজেটে প্রতিফলিত হয়েছে কিভাবে ‘নারী শক্তি’ একটি ক্ষমতাবান দেশ গড়ে তুলতে পারে। স্মৃতি আরও বলেছেন, এটি মধ্যবিত্তের জন্য বোনানজা বাজেট, কিন্তু প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির কথা বলেছেন। এটি একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট হয়েছে।

Releated Posts

মোদীর সঙ্গে বৈঠকের পর ভারতে ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজন আগামী ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে তাদের বিভিন্ন ব্যবসা…

ByByNews Desk Jun 25, 2026

মাচাইলের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে ১৪০ ফুট বেইলি সেতু নির্মাণ করল বিআরও

জম্মু, ২৫ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার দুর্গম মাচাইল অঞ্চলের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল…

ByByNews Desk Jun 25, 2026

বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জয়শঙ্করের, জেজু ফোরামে তুলে ধরলেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর দর্শন

সিওল, ২৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভারতের প্রাচীন…

ByByNews Desk Jun 25, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির, সবরকম সহায়তার আশ্বাস ভারতের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা-র প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top