News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার বামফ্রন্ট প্রার্থীর
Image

খোয়াইয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার বামফ্রন্ট প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের সি পি আই ( এম)প্রার্থী দিলীপ দেববর্মা প্রতিদিন সকাল বিকেল বিভিন্ন বুথ এলাকায় বাড়ী বাড়ী প্রচারে ব্যাস্ত সময় পার করছেন৷ বুথ এলাকার স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি প্রতিটি বুথ ধরে ধরে পৌঁছে যাচ্ছেন প্রতিটি পরিবারের কাছে৷ সরকার প্রতিষ্ঠার জন্য তিনি সমর্থন চাইছেন সব অংশের জাতি উপজাতি মানুষজনদের কাছে৷ আশারামবাড়ি কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম)র নতুন প্রার্থী দিলীপ দেববর্মা৷ প্রথমে ছাত্র আন্দোলন, পরে যুব আন্দোলনের পরিক্ষিত সংগঠক৷ টিএসইউ-র  বিভাগীয় সম্পাদক ছিলেন৷ পরে হন টি ওয়াই এফ-র বিভাগীয় সম্পাদক৷ বর্তমানে গণমুক্তি পরিষদের বিভাগীয় কমিটিরও সদস্য৷ সিপিআই (এম)খোয়াই মহকুমা কমিটির একজন আমন্ত্রিত সদস্যও তিনি৷ কোন নির্বাচনে এবারই প্রথম প্রার্থী হলেও মোটেও অপরিচিত নন মানুষের কাছে৷লড়াই আন্দোলনের সোপান বেয়েই তার সুপরিচিতি৷ মনোনয়ন জমা দেওয়ার পরদিন থেকেই প্রচারে ঝড় তুলেছেন বামফ্রন্ট প্রার্থী দিলীপ দেববর্মা৷ছুটছেন দ্রুতলয়ে৷ জানালেন , সময় যেহেতু কম , তাই দ্রুততার সাথে ছুটে চলা ছাড়া আর উপায় কি!   এ পাড়া সে পাড়া ঘুরে বেড়াচ্ছেন৷মানুষের বাড়ী বাড়ী ঢুকে পড়ছেন স্থানীয় কর্মীদের সাথে৷সব অংশের মানুষের সাথে কথা বলছেন৷ সমর্থন চাইছেন৷জানালেন, সকাল সাতটায় শুরু করে টানা কয়েকঘন্টা ধরে বিরামহীন প্রচার চলছে৷ দুপুরে সামান্য সময়ের বিরতির পরে আবার বিকেলে শুরু করে এই প্রচার চলবে  একটানা সন্ধ্যা পর্য্যন্ত৷ একদিনে পঞ্চায়েতের সবটা এলাকা ঘুরতে হবে৷ লক্ষ্য হলো কোন বাড়ী যাতে বাদ না পড়ে৷ সব পরিবারের সব মানুষের কাছে পৌঁছে যেতে চাই৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top