Posts of - September 14, 2022
Tripura:জেলাস্তরীয় স্কুল সাঁতার, জুডো প্রতিযোগিতা শুক্রবার
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। জেলা স্তরীয় সাঁতার প্রতিযোগিতা হবে রাইমা সুইমিং পুলে। বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস…
Sports:শিবির শুরু : ঋদ্ধিমানের সঙ্গে, গুরুত্বপূর্ণ আলোচনা টিসিএ-র
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। সিনিয়র ক্রিকেটের ক্যাম্প শুরু হলো যথারীতি এমবিবি স্টেডিয়ামে। রিপোর্ট করার কথা ছিল প্রত্যেকেরই।…
Football:মাঠে জল, ফুটবল ম্যাচ স্থগিত, ভারতরত্ন, উমাকান্ত মুখোমুখি বৃহস্পতিবার
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। উমাকান্ত কোচিং সেন্টার প্রথম মাঠে নামছে আগামীকাল। প্রতিপক্ষ ভারতরত্ন সংঘ। খেলা হবে ভারতরত্নের…
Santirbazar:ব্রু শরণার্থীদের নিয়ে বিপাকে রাজ্য সরকার, শান্তিরবাজারে পুনর্বাসনে গিয়ে গণরোষে ফিরলেন প্রশাসনের কর্মকর্তারা
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর : শান্তিরবাজার মহকুমার দুর্পাবাড়ী এডিসি ভিলেজে ব্রু রিফিউজি সেটেলমন্টের জায়গা পরিদর্শনে বাধা দিলেন…

Accident:চলন্ত ট্ৰেন থেকে পড়ে পাথারকান্দিতে মৃত্যু যাত্রীর
পাথারকান্দি (অসম), ১৪ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির দক্ষিণ রেল গেটের কাছে চলন্ত ট্রেন থেকে পা পিছলে নীচে পড়ে মৃত্যু হয়েছে এক যাত্রীর। নিহত যাত্রীকে বারইগ্রাম এলাকার বান্দরকোণা গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রামের বাসিন্দা, ক্ষুদ্র ব্যরবসায়ী আব্দুল মান্নান (৫০) বলে শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, আজ বুধবার বিকেল তিনটা নাগাদ আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেনে করে চুড়াইবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল মান্নান। তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন। ট্রেনটি পাথারকান্দি স্টেশনে ঢোকার প্রায় ৫০ মিটার আগে দরজা থেকে পা পিছলে চলন্ত ট্রেনের নীচে পড়ে যান। নীচে পড়ে তিনি রেলের চাকার সংস্পর্শে আসায় পেটের নাড়িভুড়ি বেরিয়ে পড়ে। বাম হাত দু টুকরো হয়ে গেছে। ট্রেন চলে গেলে স্থানীয়দের সহযোগিতায় তাকে পাথারকান্দি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রাথমিক চিকিৎসা চলাকালীন হাসপাতালের বেডেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুল মান্নান। তার সাথে একটি বাজারব্যাগ ও কিছু কাগজ পত্র পাওয়া গেছে। পরে রেল পুলিশ মৃতদেহের ময়না তদন্তের জন্য। করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে।
Covid 19:একদিনে করোনা আক্রান্ত ২৭৫
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.): গত কয়েকদিন ধরেই ২৫০- র উপরে রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৭৫। বুধবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে। স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৫ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,০৯,৯৫২। করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে ২১,৪৮৫। একদিনে সুস্থ হয়ে উঠেছে ২০৮। ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৮৬,৫১৬। ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৮৯ শতাংশ। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৮,০৬৮। যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,৩৯৭, ৫৭১।




































