News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Santirbazar:ব্রু শরণার্থীদের নিয়ে বিপাকে রাজ্য সরকার, শান্তিরবাজারে পুনর্বাসনে গিয়ে গণরোষে ফিরলেন প্রশাসনের কর্মকর্তারা
Image

Santirbazar:ব্রু শরণার্থীদের নিয়ে বিপাকে রাজ্য সরকার, শান্তিরবাজারে পুনর্বাসনে গিয়ে গণরোষে ফিরলেন প্রশাসনের কর্মকর্তারা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর : শান্তিরবাজার মহকুমার দুর্পাবাড়ী এডিসি ভিলেজে ব্রু রিফিউজি সেটেলমন্টের জায়গা পরিদর্শনে বাধা দিলেন এলাকাবাসী৷ ঘটনার বিবরণে জানা যায় কাঞ্চনপুরের ব্রু শরনার্থীদের পুনর্বাসনের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে জায়গা নির্ধারিত করা হয়েছে৷ এরই মধ্যে শান্তির বাজার মহকুমার দূর্পাবাড়ী এডিসি ভিলেজে ব্রু সেটেলমেন্টের জন্য ৩০ হেক্টর জায়গা নির্ধারিত করা হয়েছে৷  

এই জায়গায় ব্রু শরনার্থীদের পুনর্বাসনের কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী৷  এলাকাবাসীর পক্ষ থেকে এই নিয়ে মহকুমা শাসক, জেলা শাসক ও ব্লকে লিখিত আকারে আবেদন জমা করা হয়েছে বলে জানান এলাকাবাসী৷  এলাকাবাসীর অভিযোগ এই এলাকার অধিকাংশ লোকজন গরীব অংশের৷  সকলে জীবীকা অর্জনের জন্য বনের উপর নির্ভরশীল৷  বন থেকে বাঁশকুরুল,  লাকড়ী সংগ্রহ করে এগুলি বাজারজাত করে কোনো প্রকারে দিন কাটায় এলাকাবাসী৷

এলাকাবাসীর অভিযোগ এই বন ধবংস হয়ে গেলে এলাকার লোকজনেরা ক্ষতির সন্মুখিন হতে হবে৷ বুধবার দূর্পা বাড়ী এডিসি ভিলেজে ব্রু শরনার্থীদের ৪১ জনের প্রতিনিধি দল পরিদর্শনের কথা জানতে পেরে এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধে বসে৷  আজকের এই পরিদর্শনে ব্রু শরনার্থীদের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজারের ভারপ্রাপ্ত মহকুমাশাসক তথা ডি সি এম প্রীতম সরকার, শান্তির বাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা, ডিসি মনোজ পাল সহ অন্যান্যরা৷  

এলাকাবাসী ডি সি এম প্রীতম সরকারের নিকট পুনরায় উনাদের দাবিসনদ তুলে ধরেন৷  কিছু সময় পর্যন্ত এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পর ডি সি এম প্রীতম সরকার ও শান্তির বাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমার প্রতিশ্রুতিতে এলাকাবাসী পথ অবরোধ প্রত্যাহার করে৷  অবশেষে উত্তেজনাকর পরিস্থিতি দেখে ব্রু সেটেলমন্টের জায়গা পরিদর্শন না করেই সকলে ফিরে আসেন৷
প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আগরতলায় এক পর্যালোচনা সভায় ব্রু রিয়াং শরণার্থীদের পুনর্বাসন কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন৷

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top