News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৃতের স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় ডোমের, অভিযোগ
Image

মৃতের স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় ডোমের, অভিযোগ

আগরতলা,১৫ মে : মৃতের স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে নিল জিবি হাসপাতালে কর্মরত বিজয় কর্মকার নামে এক ডোম। এমনটাই অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রীর।

মৃতের স্ত্রী জানিয়েছেন, কৈলাশহর এলাকার বাসিন্দা রুবেল আহমেদ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষ পান করে গুরুতর অসুস্থ হয়েছিলেন। তাকে জিবি হাসপাতালে আনা হয়েছিল। গতকাল রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রুবেল আহমেদ। মৃত ব্যক্তির স্ত্রীর কাছে এক হাজার টাকা দাবি করে ময়না তদন্তে সহায়তা করবে বলে কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে মৃত ব্যক্তির স্ত্রী বিজয় কর্মকার কে ৫০০ টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা নিয়ে তারপর থেকেই উধাও হয়ে গিয়েছিলেন বিজয় কর্মকার।

বিজয় কর্মকারের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ রয়েছে, বেশ কয়েক মাস আগে মৃত এক মহিলার হাত থেকে আংটি খুলে নিয়ে গিয়েছিলেন। অভিযোগের পরও তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

Releated Posts

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top