News Flash

Image

করিমগঞ্জের আসাইঘাট থে‌কে লাপাত্তা দশম শ্রেণির ছাত্রী

অপহরণের অভিযোগে বাজারিছড়া থানায় এফআইআরতদন্তে পুলিশ

বাজা‌রিছড়া (অসম)১৫ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন ডেঙ্গারবন্দ গ্ৰাম পঞ্চায়েতের আসাইঘাট থে‌কে নিখোঁজ হয়ে গেছে দশম শ্রেণির এক ছাত্রী। মেয়েকে অপহরণ করা হয়েছে অভিযোগ তুলে বাজারিছড়া থানায় এফআইআর করে অপহৃতাকে সুস্থ শরীরে উদ্ধার করতে তার অভিভাবকরা আবেদন জানিয়েছেন। নাবা‌লিকার কথিত অপহরণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবর‌ণে জানা গে‌ছে, নাবা‌লিকা মে‌য়ে‌টি তার ছোট বোন এবং মা‌কে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধ‌রে আসাইঘাট গ্রা‌মের গোস্বামী উপাধির জনৈক ব্যক্তির বা‌ড়ি‌তে ভাড়া ছিল। ওই বাড়িতে অবস্থান করেই সে লেখাপড়া চা‌লি‌য়ে যাচ্ছিল। গতকাল মঙ্গলবার সকা‌লে নাবা‌লিকা‌টি স্কু‌লে যাচ্ছে বলে বা‌ড়ি থে‌কে বে‌রি‌য়েছিল। কিন্তু বিকাল গড়িয়ে গেলেও সে আর বাড়ি ফে‌রে‌নি। এতে গোস্বামী প‌রিবার সহ মে‌য়ের মা ও বোন দু‌শ্চিন্তায় প‌ড়ে যান।

এদিকে মেয়েটি বা‌ড়ি থে‌কে বে‌রনোর সম‌য় গোস্বামী প‌রিবা‌রের কিছু ন‌থিপত্র এবং নগদ টাকাও নি‌য়ে গেছে ব‌লে অভি‌যোগ উঠেছে। প‌রে নাকি তাঁরা জান‌তে পা‌রেন, তা‌কে বি‌য়ে কর‌বে ব‌লে ফুঁস‌লি‌য়ে রাধাপ্যারী বাজা‌রের জ‌নৈক রাজদ্বীপ না‌মের যুবক পালিয়ে গেছে।

চাঞ্চল্যকর এ ঘটনায় পু‌লি‌শ প্রাথ‌মিক তদ‌ন্তে জানতে পেরেছে, রাজদ্বীপের পরামর্শ অনুযায়ী নাবা‌লিকা‌টি বাড়ি থেকে বেরিয়ে এক‌টি ছোট গাড়িতে উঠে। ভাড়া করা ওই গাড়িতে রাজদ্বী‌পও ছিল। গাড়িতে করে তারা বদরপুর পৌঁছে। বদরপুর থেকে ট্রেনে করে বহিঃরা‌জ্যে পা‌ড়ি দেয় তারা।

এ ঘটনায় পু‌লিশ পলাতক‌দের মোবাইল ফোনের সূত্র ধ‌রে তা‌দের‌কে পাকড়াও‌ করার ছক কষছে বলে জানা গেছে।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top