News Flash

Image

মেরাপানিতে পিস্তল সহ গ্রেফতার দুই, গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ

গোলাঘাট (অসম), ১৫ মে (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত মেরাপানিতে বুলেট ভরতি পয়েন্ট (.) ২২ পিস্তল সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বাইক ও গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে পুলিশ মনে করছে।

আজ বুধবার মেরাপানি থানার পুলিশ সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে যোরহাট এবং গোলাঘাট জেলার মেরাপানি পুলিশের যৌথ অভিযানে বলিন গগৈ এবং গোপাল কছাড়ি নামের দুজন ধরা পড়েছে। যোরহাটের ডিএসপি কৌশিক কলিতার নেতৃত্বে অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী কলাজানে অভিযান চালানো হয়েছিল। ধৃতদের তালাশি চালিয়ে বলিন গগৈয়ের হেফাজত থেকে বুলেট ভরতি পয়েন্ট ২২ পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে আজ সকালে থানায় উপস্থিত সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে গ্রেফতারকৃত এক যুবক বলে, ‘আমাকে কেন গ্রেফতার করা হয়েছে জানি না। তবে আমি জানতাম, বলিন গগৈ একটি গাড়ি চুরি করেছে। সে গতকাল রাতে ওই গাড়ি নিয়ে এসেছিল। গাড়িটি আমার এক আত্মীয়ের বাডিতে লুকিয়ে রেখেছিলে সে। এছাড়া পিস্তল সম্পর্কে আমি কিছুই জানি না।’

পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন, তাদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসল ঘটনা উদ্ঘাটন হবে বলে আশাবাদী তাঁরা, বলে পুলিশ অফিসার।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top