News Flash

  • Home
  • দিনের খবর
  • উদ্বেগ ও উৎকন্ঠার অবসান, রাজস্থানের কোলিহান খনিতে আটকে পড়া ১৪ জন উদ্ধার
Image

উদ্বেগ ও উৎকন্ঠার অবসান, রাজস্থানের কোলিহান খনিতে আটকে পড়া ১৪ জন উদ্ধার

ঝুনঝুনু, ১৫ মে (হি.স.): রাজস্থানের ঝুনঝুনুর কোলিহান তামার খনিতে লিফট ভেঙে যে ১৪ জন আটকে পড়েছিলেন তাঁদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে ঝুনঝুনুর কোলিহান তামার খনিতে আটকে ছিলেন পিএসইউ হিন্দুস্তান কপার লিমিটেডের একটি ভিজিল্যান্স দলের কর্তা ও সদস্য-সহ মোট ১৪ জন। সবাইকে বুধবার সকালে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। তবে তিনজন গুরুতর আহত হয়েছন। তাঁদের জয়পুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝুনঝুনু সরকারি হাসপাতালের নার্সিং স্টাফ শিশরাম বলেছেন, “কয়েকজনের হাত এবং কারও পায়ের হাড় ভেঙেছে। তবে সবাই নিরাপদ। তিনজন গুরুতর আহত হয়েছেন, বাকিরা সবাই নিরাপদ। একটি মইয়ের সাহায্যে উদ্ধার অভিযান করা হয়েছে।” ঝুনঝুনু সরকারি হাসপাতালের ডাঃ প্রবিন শর্মা বলেছেন, “খনিতে আটকে পড়া সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাতাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং জয়পুরে রেফার করা হয়েছে।”

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা টুইট করেছেন, “ঝুনঝুনুর খেত্রিতে হিন্দুস্তান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফটের দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে একটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছনোর এবং ত্রাণ কার্যক্রম দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top