News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Lefunga:লেফুঙ্গায় গাছের লগ বোঝাই দুটি গাড়ি আটক, গ্রেপ্তার নেই

Lefunga:লেফুঙ্গায় গাছের লগ বোঝাই দুটি গাড়ি আটক, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর : সদর উত্তরের মোহনপুরের লেফুঙ্গার অবিচরণ বাজার সংলগ্ণ এলাকায় গাছের লগ বোঝাই দুটি বলেরো গাড়ি আটক করেছেন বনদপ্তরের কর্মীরা৷গাছের লগ বোঝাই দুটি বলেরো গাড়ি আটক করা সম্ভব হলেও চালকদের আটক করা যায়নি৷ গাড়ি ফেলে চালকরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ গাছের লগ বোঝাই গাড়িগুলি বনদপ্তরের হেফাজতে নিয়ে আসা হয়েছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে বনদপ্তরের এক আধিকারিক প্রিয় লাল সেন জানান তাদের কাছে গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর ছিল দুটি বলেরো গাড়ি করে গাছের লগ নিয়ে যাওয়া হবে৷ সেই খবরের ভিত্তিতে সদর বনদপ্তরের কর্মীরা টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে অভিচরণ বাজার সংলগ্ণ এলাকায় গাড়ি দুটি আটক করে গাছের লগ গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছেন৷ 

এ ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ বনদপ্তর সূত্রে জানানো হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷ উল্লেখ্য সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান বনজ সম্পদ ধবংস করে পাচার অব্যাহত রয়েছে৷ বনদপ্তরের কর্মীরা বনদ সম্পদ রক্ষা করার চেষ্টা চালালেও অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সংখ্যক কর্মীর অভাবে সর্বত্র নজরদারী বজায় রাখা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না বলে দাবি৷ স্থানীয় একটি সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই বনজ সম্পদ ধবংস করে বনদস্যরা এ ধরনের অপকর্মে জড়িত রয়েছে৷ তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top