ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। জেলা স্তরীয় সাঁতার প্রতিযোগিতা হবে রাইমা সুইমিং পুলে। বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে। জেলা স্তরের বালক বালিকা উভয় বিভাগের অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর গ্রুপের সাঁতারুরা অংশ নেবে। বেলা দশটা থেকে প্রতিযোগিতা শুরু হবে। এদিকে, পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে জেলা স্তরীয় জুডো প্রতিযোগিতা হবে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সের জুডো ইনডোর হলে। বালক বালিকায় উভয় বিভাগের প্রতিযোগিতা শুরু হবে বেলা ১০টা থেকেই। তবে অ্যাথলেটিক্স ইভেন্টের প্রতিযোগিতা হবে ১৯ সেপ্টেম্বর রানির বাজার দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে। উল্লেখ্য, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে জোর কদমে বলে জানিয়েছেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়।

Tripura:জেলাস্তরীয় স্কুল সাঁতার, জুডো প্রতিযোগিতা শুক্রবার
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















