News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest:বিদ্যুৎ চপলতায় বিঘ্নিত পানীয় জল সরবরাহ, প্রতিবাদে পথ অবরোধ করবুকে
Image

Protest:বিদ্যুৎ চপলতায় বিঘ্নিত পানীয় জল সরবরাহ, প্রতিবাদে পথ অবরোধ করবুকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর :  ফের পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের৷ ঘটনা করবুক বৈরাগী দোকান এলাকায়৷ ঘটনার বিবরণে প্রকাশ, বিদ্যুৎ- এর গোলযোগের কারণে বহুদিন ধরে এলাকায় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে৷ বারবার বিদ্যুৎ দপ্তরে জানালেও কোনও সুরাহা না হওয়ায় বুধবার করবুক যতনবাড়ি  রাস্তা অবরোধ করেন স্থানীয়রা৷ 

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডি ডব্লিউ এস এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা৷ বিদ্যুৎ নিগমের আধিকারিকরা জানিয়েছেন কর্মী স্বল্পতার কারনেই সমস্যা সমাধানে সময় যাচ্ছে৷ কিন্তু কোনও কথা শুনতে রাজি হয়নি এলাকাবাসিরা৷ তাদের দাবি অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে৷ যদিও  দীর্ঘসময় রাস্তা অবরোধ থাকার পর ডি উব্লিউ এস এবং বিদ্যুৎ নিগমের কর্মীরা লিখিতভাবে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় রাস্তা৷ স্বাভাবিক হয় করবুক যতনবাড়ি রাস্তার যান চলাচল৷

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top