News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন
Image

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলো ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি, এইচ.বি. রোড। বুধবার সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করে ঘটনার স্বাধীন তদন্ত এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংগঠনের অভিযোগ, সম্প্রতি রাজধানীর অফিস লেন এলাকায় ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকাররা নিজেদের দাবিদাওয়া নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হয়েছিলেন। সেই সময় আচমকাই পুলিশ আন্দোলনকারীদের উপর হস্তক্ষেপ করে বলে অভিযোগ।
প্রথমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। পরবর্তীতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে জোরপূর্বক গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ সংগঠনের।

এছাড়াও, আন্দোলনে অংশ নেওয়া মহিলা আন্দোলনকারীদের উপর পুরুষ পুলিশকর্মীদের মাধ্যমে বলপ্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি।

ডেপুটেশনে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যদি কোনও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আচরণ এবং বলপ্রয়োগের ঘটনাটিও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

সংগঠনের নেতৃত্বের দাবি, এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছেও ডেপুটেশন দেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে এতেও যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

Releated Posts

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026

শিক্ষক সংকটে বেহাল শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চরম উদাসীনতার জেরে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কার্যত সমস্যার মুখে। একদিকে দীর্ঘদিনের শিক্ষক সংকট,…

ByByReshmi Debnath Sep 30, 2026

Leave a Reply

Scroll to Top