Posts of - September 14, 2022
Hawaibari:রাস্তার বেহাল অবস্থা, হাওয়াইবাড়িতে অবরোধ ক্ষুব্ধ জনতার
নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ সেপ্টেম্বর : দীর্ঘ দিন ধরেই যাতায়াতের কেবলমাত্র রাস্তাটি খানে খানে মরণ ফাঁদে পরিণত রয়েছে৷…
Congress:ধৃত প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সহ চারজন ছয় দিনের জেল হাজতে
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ সেপ্টেম্বর : অবৈধভাবে জমায়েত, পুলিশের কাজে বাধাদান, পুলিশের সঙ্গে অশালীন আচরণ এবং আক্রমণের অভিযোগে…
Tripura:শিক্ষা অধিকর্তার অফিসে ধর্ণা চাকরিচ্যুত শিক্ষকদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর : চাকুরী ফিরিয়ে দেওয়ার দাবিতে চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকরা বুধবার অফিস লেনে শিক্ষা ভবনে…
Udaipur:হাতেনাতে আটক চোরকে গণধোলাই উদয়পুরে
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর : গোমতী জেলার উদয়পুরে চুরির দায়ে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে৷ আটক…

Death:বিহারের বাঙ্কায় বজ্রপাতে ভাই-বোনসহ তিনজনের মৃত্যু
বাঙ্কা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারের বাঙ্কা জেলার জয়পুর থানার অন্তর্গত কোলহাসার পঞ্চায়েতের বাথনাভারন গ্রামে বজ্রপাতে বুধবার এক বৃদ্ধ ভাই ও বোন সহ তিনজন মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মাসুদন যাদব (৭০), তাঁর বোন বাসন্তী দেবী (৭৫) এবং সোনি কুমারী (১২) গ্রামের বাসিন্দা মারা গেছেন। ঘটনার সময় উপরের সবাই গবাদি পশু নিয়ে বাইরেছিলেন। তারপর বজ্রবিদ্যুৎ সহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই নিহতের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে জয়পুর থানার অফিসাররা দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
Begusarai:বেগুসরাইতে বন্দুকবাজের হানা, ৩০ কিমি রাস্তায় চলল গুলি, মৃত এক
বেগুসরাই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারের বেগুসরাইতে বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। গুলি মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও ১১ জন। এই ঘটনায় গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই সাতজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। গুলিচালনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ও বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং বুধবার এই ঘটনায় আহতদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ আচমকাই একটি বাইকে চেপে আসে দু’জন যুবক। ব্যস্ত সময়ে বাজারে উপস্থিত জনতার দিকে তাক করে গুলি ছুঁড়তে থাকে তারা দু’জন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান স্থানীয় মানুষজন। প্রাণভয়ে পালাতে থাকেন তাঁরা। দোকান খোলা রেখেই বিক্রেতারাও পালিয়ে যান। ঘটনাস্থলেই গুলি লেগে মৃত্যু হয় একজনের। আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা গুলি চালাতে চালাতে পালিয়ে গিয়েছে দুই আততায়ী। এখনও পর্যন্ত তাদের ধরতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশের তরফে বলা হয়েছে, যথেষ্ট পরিমাণে নজরদারি থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। কাজে গাফিলতির অভিযোগে অবিলম্বে সাতজন পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে।




































