News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Hawaibari:রাস্তার বেহাল অবস্থা, হাওয়াইবাড়িতে অবরোধ ক্ষুব্ধ জনতার
Image

Hawaibari:রাস্তার বেহাল অবস্থা, হাওয়াইবাড়িতে অবরোধ ক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ সেপ্টেম্বর : দীর্ঘ দিন ধরেই যাতায়াতের কেবলমাত্র রাস্তাটি খানে খানে মরণ ফাঁদে পরিণত রয়েছে৷ এই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসলো স্থানীয় গ্রামবাসীরা৷ ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট সংলগ্ণ এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে৷ জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বিপুল সংখ্যক ছোট বড় যানবাহন৷

জানা যায়, আসাম আগরতলা জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত হাওয়াইবাড়ি থেকে তারাচাঁন যাওয়ার যে বিকল্প রাস্তাটি রয়েছে সে রাস্তাটি সংস্কারের দাবিতে বুধবার সকাল ৯ টা থেকে হাওয়াইবাড়ি এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে স্থানীয় বেশ কয়েকটি গ্রামের লোকজনেরা৷ বেহাল দশাগ্রস্থ এই রাস্তাটি ধরে তারাচাঁন, ধনচাকমা সহ আরো বেশ কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে৷ এদিন তারাচাঁন, ধনচাকমা সহ আরো বেশ কয়েকটি গ্রামের লোকজন সম্মিলিত ভাবে এই রাস্তাটির সংস্কারের দাবিতে সড়ক অবরোধে বসে৷ জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বিপুল সংখ্যক ছোট বড় যানবাহন৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী৷

জাতীয় সড়ক অবরোধে বসা গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে হাওয়াইবাড়ি থেকে তারাচাঁন যাওয়ার বিকল্প এই রাস্তাটি বেহাল দশা গ্রস্থ অবস্থায় পড়ে রয়েছে৷ রাস্তার কিছুটা অংশ পিচের তৈরি থাকলেও অধিকাংশই এখনো ইটের সলিং এবং বর্তমানে এই রাস্তাটি খুবই বেহাল ও ভগ্ণ দশা গ্রস্ত অবস্থায় রয়েছে৷ যার ফলে অসুস্থ রোগী, সুকল-কলেজে পড়ুয়ার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজনদের যাতায়াত করতেও দর্ভোগ পোহাতে হচ্ছে৷ তাই বাধ্য হয়ে এই রাস্তাটির সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে বসেছে তারা৷

দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধ চলার পর অবরোধস্থলে উপস্থিত হয় তেলিয়ামুড়ার ডিসিএম অঞ্জন দাস এবং অবরোধস্থলে উপস্থিত হয়ে ডিসিএম দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলেন জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার জন্য৷ পরবর্তীতে এক মাসের মধ্যে এই রাস্তাটি সংস্কারের আশ্বাস দেয় ডিসিএম অঞ্জন দাসের এই আশ্বাসমূলে দীর্ঘ প্রায় ৩ ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে অবরোধকারীরা৷

Releated Posts

অবসরের ১৪ বছর পরও বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষিকা প্রতিমা পালের অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুন: শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং একটি ব্রত—এই সত্যকে প্রতিদিন বাস্তবে রূপ দিচ্ছেন…

ByByReshmi Debnath Jun 30, 2026

জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: আগরতলার প্রজ্ঞা ভবনে আজ ২০তম জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়। বিশিষ্ট পরিসংখ্যানবিদ…

ByByReshmi Debnath Jun 29, 2026

লিভার বিকল আড়াই বছরের শিশুর প্রাণ বাঁচাতে সাহায্যের আবেদন, মুখ্যমন্ত্রী-সহ দেশবাসীর কাছে আকুতি পরিবারের

আগরতলা, ২৯ জুন: আড়াই বছরের এক শিশুর জীবন বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ গোটা দেশবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন…

ByByReshmi Debnath Jun 29, 2026

সাত দফা দাবিতে মেলাঘর পুর পরিষদে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন

কাঠালিয়া প্রতিনিধি, ২৯ জুন:মেলাঘর পুর পরিষদ ও সংলগ্ন গ্রামীণ এলাকার নাগরিক সমস্যার সমাধানের দাবিতে সোমবার মেলাঘর পুর পরিষদের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top