News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress:ধৃত প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সহ চারজন ছয় দিনের জেল হাজতে
Image

Congress:ধৃত প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সহ চারজন ছয় দিনের জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ সেপ্টেম্বর : অবৈধভাবে জমায়েত, পুলিশের কাজে বাধাদান, পুলিশের সঙ্গে অশালীন আচরণ এবং আক্রমণের অভিযোগে যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ চারজনকে গ্রেপ্তার করেছিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে বিশ্রামগঞ্জ থানার লকআপে রাখা হয়৷ জানা যায় এদিন পুলিশের অনুমতি ছাড়া অবৈধভাবে জমায়েত করে বিশ্রামগঞ্জ বাজারে মিছিল সংগঠিত করে কংগ্রেস৷ 

এরপর সন্ধ্যায় বিজেপি পক্ষ থেকে একটি মিছিল বের হয়৷ তখন কংগ্রেস কর্মীরা বিশ্রামগঞ্জ বাজারের কংগ্রেস নেতা দুলাল ঘোষের বিল্ডিং এ মিটিং করছিল৷ বিজেপির মিছিলকে লক্ষ্য করে ছাদের উপর থেকে ঠান্ডা পানীয়ের কাচের বোতল ইট পাটকেল দিয়ে ঢিল দিতে থাকে৷ মুহূর্তের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কংগ্রেস কর্মীদের ঢিলে পথচারী পর্যন্ত আহত হয়৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়৷ খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে  ছুটে যান বিশ্রামগঞ্জ  থানার পুলিশ৷ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ বিজেপির কর্মীরা যে যার মত করে সরে যান৷ কিন্তু যুব কংগ্রেস সভাপতির নেতৃত্বে কংগ্রেস কর্মীরা পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু করে দেন৷ 

এমনকি ছাদের উপর থেকে ছোড়া ঢিলে পুলিশকর্মী আহত হয়েছেন৷  কর্তব্যরত পুলিশের উপর লোহা জাতীয় সামগ্রী দিয়ে আক্রমণ করা হয়৷ পুলিশ বারবার বলছিলেন আপনারা চলে যান৷ কিন্তু রাখু দাস উল্টো পুলিশকে ধমকাতে থাকেন৷  এরপরে রাতেই বিশ্রামগঞ্জ থানার ইন্সপেক্টর শ্রীকান্ত চক্রবর্তী  মামলা গ্রহণ করেন যুব কংগ্রেস নেতা সহ চারজনের বিরুদ্ধে৷ মামলা নম্বর ৬২/২০২২৷ তাদের বিরুদ্ধে আইপিসির ১৪৭ /১৪৮/১৪৯ / ৩৫৮ /৩৩৩/৩২৭ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ৷ রাতেই  আটক করা হয় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস, বিশ্রামগঞ্জের কংগ্রেস নেতা দুলাল ঘোষ, যুব কংগ্রেস নেতা হৃদয় দাস, বিট্রু দাসকে৷ বুধবার দুপুরে ধৃতদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়৷ 

আগরতলা থেকে কংগ্রেস নেতা তথা আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিকের নেতৃত্বে একঝাক আইনজীবী আসামিপক্ষের হয়ে জামিনের জন্য সওয়াল করেন৷ সরকার পক্ষে মামলাটি লড়েছেন আইনজীবী গৌতম গিরি৷ উভয় পক্ষের শোনানীর পর আদালত অভিযুক্ত চারজনকে ছয় দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷ আপাতত ছয় দিন তাদের থাকতে হবে প্রভুরামপুর কেন্দ্রীয় কারাগারে৷ সরকারি আইনজীবী গৌতম গিরি জানান ৬ দিন পর কেইস ডায়েরি সহ তাদের পুনরায় আদালতে তোলা হবে৷

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top