News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI:এত্তেলা পেয়ে কেষ্টর জ্যোতিষী সুজিতের হাজিরা বোলপুরের সিবিআই শিবিরে
Image

CBI:এত্তেলা পেয়ে কেষ্টর জ্যোতিষী সুজিতের হাজিরা বোলপুরের সিবিআই শিবিরে

বীরভূম, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : গরু পাচার মামলায় এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র তলব এড়াতে পারলেন না তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের জ্যোতিষীও। সুজিত দে নামে ওই জ্যোতিষীকে বুধবার ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা। সুজিতকে বেশ কিছু নথিপত্র নিয়ে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে আসেন।

মঙ্গলবার শান্তিনিকেতনের রতন কুঠির গেস্ট হাউসে অস্থায়ী ক্যাম্পে এসে পৌঁছন সিবিআই আধিকারিকরা। এর পর শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছিল জ্যোতিষী সুজিতকেও। তিনি পেশায় ব্যবসায়ী। এর কিছু ক্ষণ পর দুপুর ২টো নাগাদ সিবিআইয়ের অস্থায়ী শিবিরে যান সুজিত। দেখা যায়, তাঁর হাতে রয়েছে একটি ফাইল। তাতে বেশ কিছু নথিপত্র ছিল। এ নিয়ে সুজিত বলেন, ‘‘আমাকে ডেকে পাঠানো হয়েছে। আমার তেমন কিছুই নেই। আমি অনুব্রত মণ্ডলের কোষ্ঠী দেখতাম শুধু। আমার আয়করের নথিপত্র-সহ সমস্ত সম্পত্তির কাগজ নিয়ে এসেছি।’’

অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি জ্যোতিষীর পরামর্শ নেন। সাংবাদিক বৈঠকের সময় তাঁর হাতে কয়েকটি আংটিও দেখা গিয়েছে অনেক বার। বুধবার সুজিত ছাড়াও আরও কয়েক জনকে তলব করেছিল সিবিআই। ডাকা হয় অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে। এ ছাড়াও একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার এবং বোলপুর রেজিস্ট্রি অফিসের আধিকারিকদেরও ডেকে পাঠানো হয়।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top