News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের
Image

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে পুর নিগমের প্রাঙ্গণে আয়োজিত হয় ‘সাফাই মিত্র সুরক্ষা শিবির’ এবং ‘ফ্ল্যাগিং অফ টাস্ক ফোর্স ভেহিক্যালস’ কর্মসূচি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অতিরিক্ত কমিশনার মিহির কান্তি গোপ-সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক ও আমন্ত্রিত অতিথিরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মেয়র দীপক মজুমদার-সহ উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ এবং শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত সাফাই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। প্রতিদিন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাফাই কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হচ্ছে বলে জানান মেয়র।

পাশাপাশি, আগরতলা শহরকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তুলতে সাফাই কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা এবং পুর নিগমের পরিচ্ছন্নতা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

এদিনের কর্মসূচির মাধ্যমে সাফাই কর্মীদের সুরক্ষা, তাঁদের কাজের স্বীকৃতি এবং শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়। পুর নিগমের এই উদ্যোগ আগরতলাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হয়।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026

শিক্ষক সংকটে বেহাল শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চরম উদাসীনতার জেরে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কার্যত সমস্যার মুখে। একদিকে দীর্ঘদিনের শিক্ষক সংকট,…

ByByReshmi Debnath Sep 30, 2026

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026

Leave a Reply

Scroll to Top