News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক
Image

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল শ্রীনগর থানার পুলিশ। এই ঘটনায় নয়ন দাস (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। ধৃত যুবকের বাড়ি মনুঘাট এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, অভিযানের সময় সন্দেহভাজন যুবককে তল্লাশি নেওয়া হয়। প্রথমে তাঁর দেহ তল্লাশি করে কোনও আপত্তিকর সামগ্রী পাওয়া যায়নি। এরপর তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ খুলে দেখাতে বলা হলে, ব্যাগের ভিতরে কালো রঙের মোড়কে থাকা তিনটি প্যাকেট উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, প্যাকেটগুলি পরীক্ষা করার পর তাতে সন্দেহজনক মাদকদ্রব্য রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ প্রায় ৬ কেজি ৩০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদক অন্যত্র পাচারের চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে মাদক কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে মাদক পাচারচক্রের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026

অমরপুরে তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট ৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটি নির্বাচনে অমরপুর মহকুমার তিনটি আসনে…

ByByNews Desk Sep 29, 2026

ফসল বিমায় স্থানীয় প্রাকৃতিক দুর্যোগ অন্তর্ভুক্তির দাবি কৃষিমন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রের উন্নয়ন এবং কৃষকদের কল্যাণে কেন্দ্রের কাছে একাধিক দাবি জানালেন ত্রিপুরার কৃষিমন্ত্রী…

ByByNews Desk Sep 29, 2026

বিশালগড় হাসপাতালে চিকিৎসকের উপর হামলার চেষ্টা, জড়িতদের রেহাই নয়: বিধায়ক সুশান্ত দেব

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিধায়ক…

ByByNews Desk Sep 29, 2026

Leave a Reply

Scroll to Top