News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন
Image

চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আরডিএ)। চিকিৎসকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে দাবি সংগঠনের।

ওই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামীকাল সকাল ৯টা থেকে কলেজের প্রিন্সিপালের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে আরডিএ। একইসঙ্গে কলেজ প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও জমা দিয়েছে সংগঠন।

আরডিএ-র দাবিগুলির মধ্যে রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিওগুলি অবিলম্বে মুছে ফেলতে হবে। ভুল তথ্য প্রচার হয়ে থাকলে তার সংশোধনী প্রকাশ এবং ক্ষমা প্রার্থনার ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ভিডিও প্রচার না হয়, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের পেশাগত সম্মান ও মর্যাদা রক্ষা করা, সংশ্লিষ্ট চিকিৎসককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যে একতরফা ‘মিডিয়া ট্রায়াল’ চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। চিকিৎসকের বক্তব্য না শুনে জনসমক্ষে কোনো ধরনের বিচার বা সিদ্ধান্ত নেওয়া যাবে না, হাসপাতালের ওয়ার্ড, ওপিডি-সহ সমস্ত রোগী পরিষেবা এলাকায় মিডিয়া কর্মী, রোগী বা রোগীর আত্মীয়দের অনুমতি ছাড়া ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, এর ফলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের গোপনীয়তা এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

পাশাপাশি, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা ব্যক্তির বিরুদ্ধে মেডিকেল সুপারিনটেনডেন্টের (এমএস) মাধ্যমে এফআইআর দায়ের করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আরডিএ, হাসপাতাল চত্বরে বর্তমানে মোতায়েন থাকা এসআইএস নিরাপত্তারক্ষীদের পরিবর্তে টিএসআর জওয়ান মোতায়েন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আরডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাবি পূরণে প্রশাসনের পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে সংগঠনের।

Releated Posts

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

Leave a Reply

Scroll to Top