News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর
Image

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন তিনটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানান রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী।

রাজ্য নির্বাচন কমিশনার জানান, মাতাবাড়ি ব্লকের গামারিয়া ভিলেজ কমিটির ২ নম্বর নির্বাচনী এলাকার ৩ ও ৪ নম্বর আসন এবং অমরপুর ব্লকের পাহাড়পুর ভিলেজ কমিটির ৪ নম্বর নির্বাচনী এলাকার ৪ নম্বর আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, “বিষয়টি আমরা বিস্তারিতভাবে পরীক্ষা করেছি। দেখা গেছে, দুটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনের প্রয়োজন রয়েছে। কমিশন বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশ জারি করেছে।” তিনটি ক্ষেত্রে পৃথক পৃথক কারণেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, আগামী ২৩ অক্টোবর সকাল ৭টা থেকে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৫ অক্টোবর সকাল ৮টা থেকে শুরু হবে। ৩৫টি ব্লকের সদর দপ্তর অথবা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্ধারিত অন্যান্য স্থানে, প্রয়োজনে বিদ্যালয় ভবনেও ভোটগণনার ব্যবস্থা করা হবে।

রাজ্য নির্বাচন কমিশনার জানান, মনু ব্লকে দুটি গণনাকেন্দ্র রাখা হয়েছে। বাকি ব্লকগুলিতে একটি করে গণনাকেন্দ্র থাকবে। মানু ব্লকে ভিলেজ কমিটি ও আসনের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় সেখানে অতিরিক্ত গণনাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, মনুতে অতিরিক্ত গণনাকেন্দ্রের পাশাপাশি অতিরিক্ত গণনাটেবিল স্থাপন করা হবে। ভোটগণনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেখানে একজন অতিরিক্ত রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার দায়িত্বে থাকবেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

Leave a Reply

Scroll to Top