News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওয়ারাংবাড়ি এসবি স্কুলের ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি বিজেপির
Image

ওয়ারাংবাড়ি এসবি স্কুলের ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি বিজেপির

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: মাতাবাড়ি ব্লকের গামারিয়া গ্রামের অন্তর্গত ওয়ারাংবাড়ি এসবি স্কুলের ভোটকেন্দ্রে অনুষ্ঠিত ভোটগ্রহণ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে প্রদেশ বিজেপি। ভোটগ্রহণ অবাধ ও নিরপেক্ষ হয়নি এবং তিপ্রা মথার সমর্থকরা ভোটকেন্দ্র দখল করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করেছে বলে অভিযোগ করা হয়েছে।

বিজেপির অভিযোগ, ভোটগ্রহণের সময় সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়। এর ফলে বহু ভোটার তাঁদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে এবং নির্ভয়ে প্রয়োগ করতে পারেননি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলেও দাবি করেছে দলটি।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে প্রদেশ বিজেপির পক্ষ থেকে লিখিত আবেদন জানানো হয়েছে। আবেদনে ওয়ারাংবাড়ি এসবি স্কুলের ভোটকেন্দ্রে অনুষ্ঠিত ভোটগ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। তাই ভোটগ্রহণকে ঘিরে ওঠা অভিযোগগুলির যথাযথ যাচাই ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করা প্রয়োজন।

একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা অক্ষুণ্ণ রাখতে আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশন অভিযোগগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রযোজ্য আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

Releated Posts

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026

অমরপুরে তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট ৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটি নির্বাচনে অমরপুর মহকুমার তিনটি আসনে…

ByByNews Desk Sep 29, 2026

ফসল বিমায় স্থানীয় প্রাকৃতিক দুর্যোগ অন্তর্ভুক্তির দাবি কৃষিমন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রের উন্নয়ন এবং কৃষকদের কল্যাণে কেন্দ্রের কাছে একাধিক দাবি জানালেন ত্রিপুরার কৃষিমন্ত্রী…

ByByNews Desk Sep 29, 2026

বিশালগড় হাসপাতালে চিকিৎসকের উপর হামলার চেষ্টা, জড়িতদের রেহাই নয়: বিধায়ক সুশান্ত দেব

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিধায়ক…

ByByNews Desk Sep 29, 2026

Leave a Reply

Scroll to Top