News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক
Image

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে প্রায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় উত্তর কলমচৌড়া এলাকার ৩০ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। ধৃত যুবকের নাম তাপস সরকার।

তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিশালগড়ের সুমন সাহার কাছ থেকে ওই বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা সংগ্রহ করে সোনামুড়া থানার অন্তর্গত কুলুবাড়ী এলাকার জাকির ও বাহাব মিঞার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাপসের। তবে তার আগেই যৌথ অভিযানকারী দলের হাতে ধরা পড়ে সে।

সোনামুড়ার কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট অলক কুমার জানান, বিশালগড়ের দিক থেকে সোনামুড়ার উদ্দেশে টিআর০১বি২০২১৯ নম্বরের একটি ইকো গাড়িতে করে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা নিয়ে আসছিল ওই যুবক। নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

অভিযানের পর আটক যুবক, উদ্ধার হওয়া বাংলাদেশি মুদ্রা এবং টাকা পরিবহণে ব্যবহৃত গাড়িটি সোনামুড়া কাস্টমসের হেফাজতে রয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে সীমান্তপারের অবৈধ বাণিজ্যসংক্রান্ত লেনদেনের উদ্দেশ্যে ওই বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা বিশালগড় থেকে সোনামুড়ায় নিয়ে আসা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট অলক কুমার।

Releated Posts

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026

অমরপুরে তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট ৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটি নির্বাচনে অমরপুর মহকুমার তিনটি আসনে…

ByByNews Desk Sep 29, 2026

ফসল বিমায় স্থানীয় প্রাকৃতিক দুর্যোগ অন্তর্ভুক্তির দাবি কৃষিমন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রের উন্নয়ন এবং কৃষকদের কল্যাণে কেন্দ্রের কাছে একাধিক দাবি জানালেন ত্রিপুরার কৃষিমন্ত্রী…

ByByNews Desk Sep 29, 2026

Leave a Reply

Scroll to Top