News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ায় শক্তি বাড়ছে তৃণমূলের, যোগ দিলেন নাফিসা আলি ও মৃণালিনী
Image

গোয়ায় শক্তি বাড়ছে তৃণমূলের, যোগ দিলেন নাফিসা আলি ও মৃণালিনী

পানাজি, ২৯ অক্টোবর (হি.স.): গোয়ায় শক্তি বাড়ছে তৃণমূলের। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি এবং মৃণালিনী দেশপ্রভু। শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন নাফিসা আলি এবং মৃণালিনী দেশপ্রভু। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও।

তৃণমূলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, “আমরা অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গোয়া তৃণমূল কংগ্রেস পরিবারে যোগ দিয়েছেন নাফিসা আলি ও মৃণালিনী দেশপ্রভু।” উভয়কে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন। মমতার হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন তাঁরা।
প্রসঙ্গত, জাতীয় স্তরের সাঁতারু তথা প্রাক্তন মিস ইন্ডিয়া নাফিসা ২০০৪ সালের লোকসভা ভোটে দক্ষিণ কলকাতা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে মমতার বিরুদ্ধে লড়ে হেরেছিলেন। এরপর ২০০৯ সালে দল বদলে তিনি উত্তর প্রদেশের লখনউ কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী হন। কিন্তু সেখানেও জিততে পারেননি। ২০০৯ সালের শেষে ফের কংগ্রেসে ফেরেন নাফিসা। কিন্তু গত কয়েক বছর সে ভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top