News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশ সরকার একেবারে ব্যর্থ, উপেক্ষা করেছে কৃষকদের : প্রিয়াঙ্কা গান্ধী
Image

উত্তর প্রদেশ সরকার একেবারে ব্যর্থ, উপেক্ষা করেছে কৃষকদের : প্রিয়াঙ্কা গান্ধী

বুন্দেলখণ্ড (উত্তর প্রদেশ), ২৯ অক্টোবর (হি.স.): যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। বললেন, উত্তর প্রদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার সবসময় কৃষকদের উপেক্ষা করেছে। শুক্রবার সকালে উত্তর প্রদেশের বুন্দেলখণ্ডের ললিতপুরে কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা। সার কেনার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করার সময় অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন ৪ জন কৃষক। সেই ৪ জন কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গে এদিন কথা বলেছেন প্রিয়াঙ্কা। ললিতপুরে সারের সঙ্কট দেখা দিয়েছে বলে অভিযোগ উঠছে।

এদিন কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার পর, যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেছেন, “এখন বস্তায় কম পরিমাণে সার দেওয়া হচ্ছে এবং দামও বাড়ানো হয়েছে। তাঁরা কী করবেন? কৃষকদের অনেক সমস্যা হচ্ছে, কিন্তু সরকার শুনছে না তাঁদের কথা। তাঁরা জানেন কৃষকরা কয়েক মাস ধরে রাস্তায় রয়েছেন। কৃষকদের গাড়ি দিয়ে পিষে দেওয়া হচ্ছে।” প্রিয়াঙ্কা আরও বলেছেন, “উত্তর প্রদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার সবসময় কৃষকদের উপেক্ষা করেছে। এই সমস্যা শুধুমাত্র ৪ জন কৃষকের নয়, সমগ্র বুন্দেলখণ্ডের সমস্যা।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top